DSF NEWS
ঢাকাশুক্রবার , ৮ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. ক‌মি‌টি
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. টেক রিলেট
  13. দুর্ঘটনার খবর
  14. ধর্ম ইসলামিক
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পরিচ্ছন্নতা ও সবুজায়নে গাজীপুর সিটির জোরালো কার্যক্রম, বদলে যাচ্ছে সড়কের চিত্র

DSF NEWS
DSF NEWS
মে ৮, ২০২৬ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

মো. রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনা বাস্তবায়নে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে ব্যাপক কর্মযজ্ঞ শুরু করেছে গাজীপুর সিটি করপোরেশন।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, খোলা জায়গা পরিষ্কার, আগাছা নিধন, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও সৌন্দর্যবর্ধনের ব্যাপক কার্যক্রম শুরু করেছে সিটি করপোরেশন। মহাসড়কের সৌন্দর্য ফিরিয়ে আনার পাশাপাশি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে একযোগে চলছে এই কর্মসূচি।

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার-এর সরাসরি নির্দেশনা এবং প্রধান নিবার্হী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান-এর তত্ত্বাবধানে অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
মহাসড়কের দুই পাশে ছড়িয়ে থাকা বর্জ্য অপসারণ, অব্যবহৃত খোলা স্থান পরিষ্কার, আগাছা ও ঝোপঝাড় নিধনের পাশাপাশি মিডিয়ান ও সড়কদ্বীপে ফুল ও শোভাবর্ধক গাছ লাগিয়ে সবুজ পরিবেশ তৈরির কাজ দৃশ্যমান হয়েছে।

আব্দুল্লাহপুর থেকে গাজীপুর পর্যন্ত বিআরটি প্রকল্প এলাকার দীর্ঘদিনের জমে থাকা যত্রতত্র বর্জ্য অপসারণ, খোলা জায়গা পরিষ্কার, আগাছা নিধন এবং সড়কের সৌন্দর্য ফিরিয়ে আনতে চলছে ব্যাপক অভিযান। একই সঙ্গে মিডিয়ান পরিচর্যা, সড়কদ্বীপ সংস্কার এবং ফুলের গাছ রোপণের মাধ্যমে মহাসড়কজুড়ে তৈরি হচ্ছে মনোমুগ্ধকর সবুজ পরিবেশ।

প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি নাগরিকদেরও দায়িত্ব। সচেতনতা ও সম্মিলিত উদ্যোগেই গড়ে উঠবে পরিচ্ছন্ন, সুন্দর ও আধুনিক গাজীপুর।”

নগর কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু ময়লা অপসারণ নয়—পরিবেশ রক্ষা, নগরীর নান্দনিকতা বৃদ্ধি এবং পথচারী ও যাত্রীদের জন্য মনোরম পরিবেশ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

প্রশাসনের এমন সময়োপযোগী ও জনবান্ধব উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, পথচারী এবং সচেতন মহল। তাদের প্রত্যাশা—এই ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে খুব দ্রুতই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পনগরী গাজীপুর নতুন রূপে আত্মপ্রকাশ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।