DSF NEWS
ঢাকাWednesday , 6 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ওয়ার্ডের গণ্ডি পেরিয়ে জনসেবায় দৃষ্টান্ত স্থাপন করলেন,ইউপি সদস্য ইয়াকুব হোসেন।

DSF NEWS
DSF NEWS
May 6, 2026 12:11 am
Link Copied!

শফিকুল ইসলাম সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নে জনপ্রতিনিধিত্বের প্রচলিত সীমারেখা অতিক্রম করে জনসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইয়াকুব হোসেন। নিজ ওয়ার্ডের দায়িত্বের বাইরে গিয়ে তিনি ৪নং ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ সড়ক নিজস্ব অর্থায়নে মেরামতের উদ্যোগ গ্রহণ করেছেন, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

একতা বাজার থেকে বাদাঘাটগামী সড়কের হলহলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অংশটি অতিরিক্ত বৃষ্টিপাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। সড়কের বিভিন্ন স্থানে খাদের সৃষ্টি এবং মাটি সরে গিয়ে চলাচল প্রায় অচল হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে এমন দুরবস্থায় পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ ছিল না বলে অভিযোগ স্থানীয়দের।

এই প্রেক্ষাপটে মানুষের ভোগান্তি লাঘবে এগিয়ে আসেন ইউপি সদস্য ইয়াকুব হোসেন। ব্যক্তিগত অর্থায়নে দ্রুত সড়কটি সংস্কার করে তিনি এলাকাবাসীর চলাচল স্বাভাবিক করে তুলেছেন। তার এই মানবিক ও দায়িত্বশীল উদ্যোগে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের জীবনে।

স্থানীয় বাসিন্দারা জানান, একজন জনপ্রতিনিধির প্রকৃত দায়িত্ব শুধু নিজের ওয়ার্ডে সীমাবদ্ধ থাকে না—ইচ্ছা ও আন্তরিকতা থাকলে পুরো ইউনিয়নের মানুষের জন্যই কাজ করা সম্ভব। ইয়াকুব হোসেন সেই বাস্তবতাকেই কাজে প্রমাণ করেছেন।
তাদের মতে,এই জনপ্রতিনিধি মানুষের পাশে দাঁড়িয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখছেন। তার এই কর্মকাণ্ড ভবিষ্যতে জনআস্থার এক শক্ত ভিত গড়ে তুলবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।