DSF NEWS
ঢাকাSunday , 5 April 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন-আদালত
  5. আনদোলন
  6. আন্তর্জাতিক
  7. আর্ন্তজাতিক
  8. উদ্ধার
  9. উদ্বোধন
  10. ক‌মি‌টি
  11. কৃষি
  12. খেলা
  13. খেলা ধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামের উলিপুরে এক প্রসবে তিন সন্তানের জন্ম, স্বাভাবিক ডেলিভারিতে বিরল ঘটনা

DSF NEWS
DSF NEWS
April 5, 2026 10:23 pm
Link Copied!

মোঃ জাকারিয়া হোসেন কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে এক মায়ের গর্ভে একসঙ্গে তিন সন্তানের জন্ম হয়েছে। আরও বিস্ময়কর বিষয় হলো, পূর্বে সিজারিয়ান অপারেশন হলেও এবার তিনি স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন সন্তানের জন্ম দিয়েছেন, যা চিকিৎসকদের মতে একটি বিরল ও জটিল সফলতা।

জানা যায়, চিলমারী উপজেলার পশ্চিম খোরখোরিয়া গ্রামের বাসিন্দা মোঃ ফরহাদ হোসেনের স্ত্রী মোছা. নুর নেসা (৩৫) প্রসব ব্যথা নিয়ে উলিপুরের আলেকজান মেটারনিটি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সেন্টার (মাতৃমঙ্গল)-এ ভর্তি হন। পরে অভিজ্ঞ নারী চিকিৎসক ডা. শারমিন বেগমের তত্ত্বাবধানে স্বাভাবিক যোনিপথে প্রসব (এনভিডি) পদ্ধতিতে সফলভাবে তিনটি সন্তানের জন্ম দেন।

রোববার (৫ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিট, ২টা ৩৫ মিনিট ও ২টা ৪৫ মিনিটে পর্যায়ক্রমে তিনটি শিশু জন্মগ্রহণ করে। নবজাতকদের মধ্যে দুইজন ছেলে ও একজন মেয়ে। তাদের ওজন যথাক্রমে ১ কেজি ৬০০ গ্রাম, ১ কেজি ৭০০ গ্রাম এবং ২ কেজি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রসূতির রক্তচাপ স্বাভাবিক ছিল (১১০/৮০) এবং বর্তমানে মা ও নবজাতকরা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে সুস্থ রয়েছেন।

চিকিৎসকরা জানান, পূর্বে সিজারিয়ান অপারেশনের পর স্বাভাবিক প্রসবে একসঙ্গে তিন সন্তানের জন্ম দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জটিল। তবে দক্ষ চিকিৎসক ও নার্সদের সম্মিলিত প্রচেষ্টায় এটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

এ ঘটনাকে ঘিরে এলাকায় আনন্দের আমেজ বিরাজ করছে। স্থানীয়রা মা ও নবজাতকদের সুস্থতা কামনা করেছেন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।