DSF NEWS
ঢাকাMonday , 26 May 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র ছাত্রীরা জীবনের শুরুতেই সঞ্চয় করা শিখুক শরীফ মোঃ তাহাওয়ার হোসাইন

DSF NEWS
DSF NEWS
May 26, 2025 10:11 pm
Link Copied!

মো:রুবেল আহমদ তালুকদার:  আজকের ছাত্র ছাত্রীরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। ছাত্র ছাত্রীরা জীবনের শুরুতেই জীবন কে সুন্দর করতে সঠিক মানুষ হিসেবে গড়ে উঠতে সু শিক্ষা ও সুন্দর পরিবেশের পাশা পাশি ছাত্র ছাত্রীদের একটি আর্থিক সঞ্চয়ের প্রয়োজন রয়েছে। তাদের অদূর ভবিষ্যৎ কে সুন্দর করতে ও তাদের কে আর্থিক সঞ্চয়ের আগ্রহী করে তুলতে আমরা বাংলাদেশ ব্যাংক এর নির্দেশনায় স্কুল ক্যাম্পেইনের আয়োজন করেছি।

২৬মে রোজ সোমবার বাংলাদেশ কৃষি ব্যাংক গোলাপগঞ্জ শাখার উদ্যোগে গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়য়ের এল বি গ্রীন ফ্লাওয়ার প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন ২০২৫-ইং এর কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা গুলো বলেন বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট এর মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক, শরীফ মোঃ তাহাওয়ার হোসাইন। গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের এল বি গ্রীন ফ্লাওয়ার প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক গোলাপগঞ্জ শাখার উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন ও কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।

ছাত্র ছাত্রীরা জীবনের শুরুতেই সঞ্চয় করা শিখুক,শরীফ মোঃ তাহাওয়ার হোসাইন) বাংলাদেশ কৃষি ব্যাংক গোলাপগঞ্জ শাখার উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন 2025 অনুষ্ঠিত।

ছাত্র ছাত্রীরা জীবনের শুরুতেই সঞ্চয় করা শিখুক,শরীফ মোঃ তাহাওয়ার হোসাইন) বাংলাদেশ কৃষি ব্যাংক গোলাপগঞ্জ শাখার উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন ২০২৫ অনুষ্ঠিত।

ছাত্র ছাত্রীরা জীবনের শুরুতেই সঞ্চয় করা শিখুক

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংক গোলাপগঞ্জ শাখার কর্মকর্তা এ এন এম সাইফুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় এবং বাংলাদেশ কৃষি ব্যাংক গোলাপগঞ্জ শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট এর মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক শরীফ মোঃ তাহাওয়ার হোসাইন। এছাড়াও, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এল বি গ্রীন ফ্লাওয়ার প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি হাফিজুর রহমান তারেক। তাছাড়া, উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আলতাফুর রহমান টিপুএছাড়া, প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র ছাত্রী বৃন্দও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইমরান আহমদ। এরপর, বক্তব্য রাখেন বিকেবি কর্মকর্তা আফসারুজ্জামান। পরবর্তীতে, কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র/ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া, প্রধান অতিথি ছাত্র ছাত্রী ছাড়াও প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের জন্য একটি বিশেষ সুবিধার কথা উল্লিখিত করেন।

বিশেষভাবে, তিনি উল্লেখ করেন যে আগামী ১৯ জুনের মধ্যে যদি প্রবাসীরা কৃষি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠান, তাহলে ব্যাংকের পক্ষ থেকে বোনাস ছাড়াও লটারির ব্যবস্থা করা হয়েছে। অতএব, সকল প্রবাসী চাইলে এই সুবিধা গ্রহণ করতে পারেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।