DSF NEWS
ঢাকাMonday , 9 December 2024
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. গণমাধ্যম
  12. জাতীয়
  13. টেক রিলেট
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিবস পালিত
আজকের সর্বশেষ সবখবর

বড়লেখায় খেলাফত মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

DSF NEWS
dsf news2
December 9, 2024 10:29 am
Link Copied!

হানিফ পারভেজ,বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখা পৌর শাখার উদ্যোগে খেলাফত মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা ও দুআ মাহফিলের আয়োজন করা হয়।৮ ডিসেম্বর(রবিবার) উপজেলা সংগঠনের কার্যালয়ে পৌর সভাপতি ফয়সল আলম স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মনসুর আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিসের আমেরিকা শাখার সভাপতি ও ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ আবুল কাসেম।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা শাখার সহ সভাপতি ও উপজেলা সভাপতি মাওলানা কাজী এনামুল হক, জেলা সহ সাধারণ সম্পাদক এম.এম আতিকুর রহমান, মক্কা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা কাওসার আহমদ, উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল্লাহ আল নোমান, উপজেলা সভাপতি জাকারিয়া হোসাইন, পৌর খেলাফত মজলিসের নির্বাহী সদস্য হাফিজ দেলোয়ার হোসেন প্রমুখ।

আলোচনা সভার শেষ পর্যায়ে সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত দুনিয়ার সফর শেষ করেছেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মাওলানা আবুল কাসেম।

শেষে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বড়লেখা উপজেলা শাখার সাংগঠনিক কাজের গতিশীলতা বৃদ্ধির জন্য ক্রয়কৃত নতুন মোটরসাইকেলের উদ্বোধন করেন প্রধান অতিথি ইসলামী ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ আবুল কাসেম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।