DSF NEWS
ঢাকা Saturday, 26 October 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বড়লেখায় আগুনে পুড়ল প্রবাসীর বাড়ির গোয়ালঘর পুড়ে ছাই 

DSF NEWS
dsf news2
October 26, 2024 3:28 pm
Link Copied!

হানিফ পারভেজ,বড়লেখা(মৌলভীবাজার): মৌলভীবাজারের বড়লেখায় এক প্রবাসীর বাড়ির গোয়ালঘর ও খড়ের গাদায় আগুন লেগে পুড়ে গেছে। শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে উপজেলার রুকনপুর গ্রামের দুবাই প্রবাসী মুহিবুর রহমানের বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।

প্রবাসীর পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক একটার দিকে দুবাই প্রবাসী মুহিবুর রহমানের বাড়ির খড়ের গাদায় আগুন লাগে। আগুন গোয়ালঘরেও ছড়িয়ে পড়ে। আগুনে পোড়ার শব্দ শুনে পরিবারের লোকজনের ঘুম ভাঙে। পরে তারা ঘুম থেকে উঠে দেখেন, আগুনে গোয়ালঘর ও খড়ের গাদা পুড়ছে। তখন তারা দেখে চিৎিকার দেন। এসময় আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসেন। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নেভায়।

বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিভিয়েছি। অল্প একটু খড় পুড়েছে। আর পাশে গোয়ালঘর ছিল। গোয়ালঘরের চারপাশ খোলা ছিল। টিনও বেশ পুড়েনি। আগুনে তেমন কিছু ক্ষতি হয়নি।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।