হানিফ পারভেজ প্রতিনিধি বড়লেখা: শনিবার(১৯ অক্টোবর) সকাল ১০ টায় মৌলভীবাজারের বড়লেখায় জেলা পরিষদ মিলনায়তনে ওলামা মাশায়েখ পরিষদ বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট অঞ্চলের টিম সদস্য মাওলানা হাবিবুর রহমান।
প্রধান আলোচক হিসাবে বক্তব্যে রাখেন কেন্দ্রীয় জামাতের নেতা মাওলানা আমিনুল ইসলাম।
উলামা মাশায়েখ পরিষদ বড়লেখা উপজেলা শাখার সভাপতি মাওলানা মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা খালেদ আহমদ ভানুগাছির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, ওলামা মাশায়েখ পরিষদের জেলা সভাপতি মাওলানা শেখ আব্দুল হক, বড়লেখা উপজেলা আমীর এমাদুল ইসলাম, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা কাজি এনামুল হক প্রমূখ।
এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

