আজকের সর্বশেষ সবখবর

আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর সিএমপি:পলাতক আসামি গ্রেফতারে সফল ইপিজেড থানা পুলিশ

DSF NEWS
DSF NEWS
May 22, 2026 12:03 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ চট্টগ্রাম মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস, মাদক ও সংগঠিত অপরাধের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে নগরীর ইপিজেড থানাধীন সল্টগোলা ক্রসিং এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কথিত সন্ত্রাসী “হামকা গ্রুপ”-এর সক্রিয় সদস্য মোঃ নুরুল আলম ওরফে হামকা নুর আলম (৫১) কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সিএমপি ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান, বিপিএম। সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে সল্টগোলা এলাকা থেকে দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওই আসামিকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত নুরুল আলম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কবির উদ্দিন মেম্বারের বাড়ি এলাকার সিরাজুল ইসলাম ওরফে শফিকুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন উত্তর পতেঙ্গা কাঠগড় বাজার এলাকায় বসবাস করতেন।

ইপিজেড থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন থানায় মারামারি, মাদক কারবার, ছিনতাই, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে মোট ১৪টি মামলা রয়েছে। একাধিক মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নগরীর অপরাধ জগতের সঙ্গে সম্পৃক্ত একটি সংঘবদ্ধ চক্রের সদস্য হিসেবে নুরুল আলম এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করতেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং অপরাধী নেটওয়ার্ক পরিচালনার অভিযোগও রয়েছে।

এ বিষয়ে ইপিজেড থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান বলেন, “গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক সংশ্লিষ্ট মামলায় আটক দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। নগরীতে সন্ত্রাস, মাদক ও সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশের এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানে নগরীতে অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সচেতন মহল।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: খাদেম হিসেবে মানুষের পাশে থাকতে চায় জামায়াত: মহানগর আমীর 

আরও পড়ুন: যুব অধিকার পরিষদ গলাচিপা পৌর শাখার আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।