আজকের সর্বশেষ সবখবর

কুলাউড়ায় পুলিশের অভিযানে ডাকাতি প্রস্তুতি মামলার  আসামী গ্রেফতার-২

DSF NEWS
dsf news2
September 30, 2024 7:58 am
Link Copied!

জেলা প্রতিনিধি রুবেল বখস পাভেল: মৌলভীবাজার জেলার  পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার, কুলাউড়া সার্কেলের তদারকীতে ও অফিসার ইনচার্জ  মোঃ গোলাম আপছারের  নেতৃত্বে ২৯ সেপ্টেম্বর  রাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল রাজ্জাক, এসআই (নি:)/ আব্দুর রহিম জিবান, এসআই (নি:)/ শাহ হিমেল, এএসআই (নি:)বাবুল মিয়া,এএসআই(নি:)আরিফুল ইসলাম, এএসআই (নি:)/তপন দেব ও ফোর্স সহ বিশেষ  অভিযান পরিচালনা করিয়া ডাকাতি প্রস্তুতি মামলার ১। তাজুদ আলী প্রকাশ তাজুদ (৪০), পিতা-মৃত আমজদ আলী, সাং-চক কবিরাজী, ৮নং ওয়ার্ড, ২নং পতনেশা ইউপি, থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার এবং ২। তালেব (৪২), পিতা-নুর মিয়া, সাং-সঞ্জবপুর, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজারদ্বয়কে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত আসামীকে  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।প্রকাশ থাকে যে আসামি তাজুদ আলীর বিরুদ্ধে ডাকাতি ০২ টি , অস্ত্র মামলা ১ টি, চুরি মামলা ০২ টি সহ মোট ০৭ টি মামলার আসামি তালেবের বিরুদ্ধে ০২ টি মামলা বিচারাধীন রয়েছে।

আরও পড়ুন: কুলাউড়ায় ব্যবসায়ীদের ঐক্য বিনষ্ট না করে নির্বাচনে ভোট দেওয়ার আহবান

আমাদের ফেইজবুক পেইজ

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।