মোঃ শামীম হোসেন – খুলনা: ইউপি নির্বাচনে একক প্রার্থী দেওয়াসহ জেলা বিএনপি’র জরুরি সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তৃণমূল জনগোষ্ঠির সাথে সরকারের সরাসরি সংযোগ স্থাপন করতে না পারলে পিছিয়ে যাবে ১৭বছর অবহেলিত জনগন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনয়ন নিশ্চিত করে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শৃঙ্খলা ও নিরাপত্তা সুসংহত করা এবং নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকান্ড রুখে দিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে খুলনা জেলা বিএনপি। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যারয়ে খুলনা জেলা বিএনপি’র জরুরি সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে জরুরি সভাটি সঞ্চালনা করেন সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী। জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়নে যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদের মধ্য থেকে যাচাই-বাছাইপূর্বক একক প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনার ৬৮টি ইউনিয়নেই বিএনপি মনোনীত চেয়ারম্যান নির্বাচিত করে ইউনিয়ন পরিষদে বসাতে হবে; তৃণমূল জনগোষ্ঠির সাথে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সরাসরি সংযোগ সূতা হবে ইউনিয়ন পরিষদ। সরকারের সাথে সরাসরি সংযোগস্থাপন করতে না পারলে পিছিয়ে যাবে ১৭ বছর আওয়ামী শোষণ আমলে অবহেলিত জনগোষ্ঠি। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড রুখে দিতে সাধারণ জনগনকে ঐক্যবদ্ধ করে নিয়মিত প্রতিবাদ মিছিল-সমাবেশ করতে হবে বলে যোগ করেন তিনি। খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুর হাসান বাপ্পী বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনী প্রচারণার সময় তৃণমূল নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ইউপি নির্বাচনী কার্যক্রম তদারকি এবং প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য জেলা ও উপজেলা নেতৃবৃন্দের সমন্বয়ে পৃথক মনিটরিং সেল গঠন করা হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকল ভেদাভেদ ভুলে দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, মো. তৈয়েবুর রহমান, এসএম শামীম কবির, গাজী তফসির আহমেদ, জিএম কামরুজ্জামান টুকু, অধ্যক্ষ মনিরুল হক বাবুল ও এনামুল হক সজল, জেলা বিএনপি’র সদস্য শেখ আব্দুর রশিদ, চৌধুরী কাওসার আলী, কেএম আশরাফুল আলম নান্নু, সুলতান মাহমুদ, এড. শরিফুল ইসলাম জোয়াদ্দার খোকন, আনিসুর রহমান, শাকিল আহমেদ দিলু, নাসমুর সাকির পিন্টু, জিএম রফিকুল হাসান, রবিউল ইসলাম হোসেন, অহিদুজ্জামান রানা, শেখ হাফিজুর রহমান, জাফরী নেওয়াজ চন্দন, মনিরুজ্জামান লেলিন, আব্দুল মালেক, এমএ হাসান, মনিরুজ্জামান বেল্টু, আশরাফুল ইসলাম নূর, আসাফুর রহমান পাইলট, মোল্লা রিয়াজুল ইসলাম, পাইকগাছা উপজেলা বিএনপি’র আহবায়ক ডা. গাজী আব্দুল মজিদ, আসলাম পারভেজ, ফুলতলা উপজেলা বিএনপি’র আহবায়ক ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক খান ঈসমাইল হোসেন, বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র আহবায়ক মো. এজাদুর রহমান শামীম, কয়রা উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব রুহুল আমীন বাবুল, দিঘলিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. জাবীর আলী ও সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক শেখ হেমায়েত হোসেন ও সদস্য সচিব মো. রবিউল ইসলাম, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক সেতারা সুলতানা, রেহেনা ইসলাম, সালমা বেগম, চালনা পৌরসভা বিএনপি’র সদস্য সচিব মো. আলামীন সানা, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবু জাফর, বিএনপি নেতা এসএম মুর্শিদুর রহমান লিটন, জিএম হারুন অর রশীদ ও জিএম রাসেল ইসলাম প্রমুখ।।
আরও পড়ুন: জলঢাকায় পপি’র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৭৫০টি গাছের চারা বিতরণ

