মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনার দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়নের কালিনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেছেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাতটি দোকানের প্রত্যেক মালিককে দুই বান্ডিল করে টিন প্রদান করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে দ্রুত ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারেন, সে জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফফর হোসেন, কামারখোলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপির সদস্য সচিব নুর হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের খুলনা জেলা সদস্য সচিব দীপক কুমার সরদার, আব্দুর রাজ্জাক শেখ, আমিনুল ইসলাম বুলবুল, ফেরদৌস সানা, গাজী তরিকুল ইসলাম, রতন রায়, জি এম রুমন, সাইফুল ইসলাম, মহিলা দলের সাধারণ সম্পাদক মালা কাজী, শ্রমিক দলের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক আজিম হাওলাদার, দাকোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী কাকলী মন্ডল, শাহাবুদ্দিন গাজী, মিজান ফরাজী, হারুন গাজী, রফিকুল ইসলাম শেখ, হাইদুল ইসলাম, শেখ ফারুক, রসুল সানি ও সিরাজুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আরও পড়ুন: নওগাঁয় বিনামূল্যে সার-বীজ পাচ্ছেন ৭৫ হাজার সরিষা চাষি

