মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন জালাল মো. আশফাক।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে তাঁর দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে তিনি বান্দরবানে কর্মরত ছিলেন। প্রশাসনিক বদলির আদেশের পরিপ্রেক্ষিতে বান্দরবান থেকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয় তাঁকে।
দায়িত্ব গ্রহণের পর তিনি কুলাউড়া উপজেলা ভূমি অফিসের দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।
নতুন কর্মস্থলে যোগদানের অনুভূতি ও প্রত্যাশা ব্যক্ত করে জালাল মো. আশফাক বলেন, “অপরূপা বান্দরবান থেকে চায়ের দেশ মৌলভীবাজারে নতুন কর্মস্থলে যোগদান করেছি। কুলাউড়ার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে এটি আমার নতুন পরিচয়। এই উপজেলার সাধারণ মানুষের সেবায় এবং ভূমি সংক্রান্ত সকল কার্যক্রম স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে পরিচালনা করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। সবার দোরগোড়ায় দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দেওয়াই হবে আমার মূল লক্ষ্য। নতুন এই দায়িত্ব পালনে আমি কুলাউড়াবাসীসহ সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
উপজেলা পর্যায়ে ভূমি ব্যবস্থাপনা, নামজারি, খাজনা আদায়সহ ভূমি সংক্রান্ত বিভিন্ন দাপ্তরিক ও নাগরিক সেবা প্রদানে সহকারী কমিশনার (ভূমি) গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। নতুন কর্মস্থলে যোগদানের মাধ্যমে কুলাউড়া উপজেলার ভূমি অফিসের সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে ও স্বচ্ছতার সাথে ভূমি সেবা পাবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।
আরও পড়ুন: দাকোপের কামারখোলা ইউনিয়নের কালিনগর বাজারে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন লেগে ৭টি দোকান পুড়ে ছাই
আরও পড়ুন: দাকোপে পুলিশের অভিযানে জয় পরিষদের সভাপতি ও রাসেল স্মৃতি সংঘের সদস্য মোঃ গাজী আরিফুল ইসলাম (২৮) আটক

