মো: শামীম হোসেন – খুলনা: খুলনার দাকোপের লাউডোব ইউনিয়ন পরিষদে সামাজিক উন্নয়ন সংস্থা দলিতের আয়োজনে টিএফি প্রকল্প বাস্তবায়নে ও দলিতের সহযোগিতায় লাউডোব ইউনিয়ন পরিষদের আর্থিক সহযোগিতায় সুজারলান্ড, কানাডা, ও ইউরোপীয় ইউনিয়ন কারিগরি সহযোগীতায় জি এফ এ কনসাল্টিং গ্রুপ ১৭ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ টার দিকে কর মেলার উদ্বোধন করা হয়। দলিতের ম্যানেজার ও মনিটরিং কর্মকর্তা উত্তম দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ম বোরহান উদ্দিন মিঠু। এসময় তিনি বলেন দেশের অর্থনীতি উন্নয়নে নিয়মিত করদানের কোন বিকল্প নেই, কর প্রদানের প্রক্রিয়া আগের চেয়ে অনেক সহজ হয়েছে এবং নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণই একটি স্বনির্ভর দেশ গঠনে মূল ভূমিকা পালন করে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল্লা, আই সিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, লাউডোব সরকারি এস ই এস ডিপি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকল্যান রায়, স্বাস্থ্য পরিদর্শিকা মনিকা রায়, লাউডোব ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিহার মন্ডল, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীম হোসেন, লাউডোব ইউনিয়ন পরিষের প্রশাসনিক কর্মকর্তা সুবীর কৃষ্ণ দত্ত। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব খান মনিরুল ইসলাম, লাউডোব ইউনিয়ন পরিষদের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা আকবর আলী তালুকদার, লাউডোব ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রাজু হাওলাদার, বিএনপি নেতা আল আমীন হোসেন রিংকু, এনজিও প্রতিনিধি রকি বাড়ুই, লাউডোব ইউনিয়ন পরিষের সকল ইউপি সদস্য ও সদস্যা বৃন্দ, দলিতের সকল কর্মকর্তা সদস্য বৃন্দ, ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবৃন্দ। আয় কর মেলা হলো জাতীয় রাজস্ব বোর্ড (NBR) কর্তৃক আয়োজিত একটি বিশেষ জনসেবা মূলক আয়োজন, যার মূল উদ্দেশ্য সাধারণ মানুষকে কর প্রদানে উদ্বুদ্ধ করা এবং কর প্রক্রিয়া সহজ ও আনন্দ মুখর করা। দেশের সাধারণ মানুষের মধ্যে আয়কর সম্পর্কে ভীতি দূর করা এবং নতুন করদাতা সৃষ্টি করা এই মেলার প্রধান লক্ষ্য। মেলা প্রাঙ্গণে করদাতারা খুব সহজে তাঁদের বাৎসরিক আয়কর রিটার্ন জমা দিতে পারেন এবং প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে পারেন। নতুন ই-টিন (e-TIN) রেজিস্ট্রেশন, রি-রেজিস্ট্রেশন, হেল্প ডেস্ক এবং ই-পেমেন্ট বা অনলাইনে কর দেওয়ার সুবিধা থাকে। বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ড করদাতাদের সেবা আরও সহজ করতে এবং অনলাইন রিটার্ন দাখিল জনপ্রিয় করতে বিভিন্ন কর অঞ্চলে সেবা প্রদান করছে। আয়কর দিবস ও মেলা উপলক্ষে সেরা করদাতাদের পুরস্কৃত করা হয়।
আরও পড়ুন: চাটখিল মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
আরও পড়ুন: পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন

