আজকের সর্বশেষ সবখবর

টাকার বিনিময়ে ভোট বিক্রির কুফল তুলে ধরে রানীশংকৈলে সচেতনতামূলক প্রচারণা

DSF NEWS
DSF NEWS
November 17, 2026 5:29 am
Link Copied!

পেয়ার আলী, ঠাকুরগাঁও : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন-২০২৭ উপলক্ষে ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ২নং ওয়ার্ডে লিফলেট বিতরণ ও পথসভার আয়োজন করেছে সচেতন নাগরিক সমাজ।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় সচেতন নাগরিক সমাজের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন এবং টাকার বিনিময়ে ভোট বিক্রি না করার আহ্বান জানান।

পরে আয়োজিত পথসভায় বক্তারা বলেন, টাকার বিনিময়ে ভোট বিক্রি করা মানে নিজের অধিকার বিক্রি করে দেওয়া। সামান্য টাকার লোভে অযোগ্য ব্যক্তিকে নির্বাচিত করলে আগামী ৫ বছর এলাকার উন্নয়ন, রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হতে হয়। একজন জনপ্রতিনিধি ভোট কেনার জন্য যে টাকা খরচ করেন, নির্বাচিত হওয়ার পর সেই টাকা তিনি সুদে-আসলে তুলে নেন। ফলে দুর্নীতি বাড়ে, সাধারণ মানুষের ভাগ্য বদলায় না।

বক্তারা আরও বলেন, ভোট একটি পবিত্র আমানত। টাকার কাছে নয়, যোগ্যতা, সততা ও এলাকার মানুষের প্রতি দায়িত্ববোধ দেখে প্রার্থীকে বেছে নিতে হবে। সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত হলে এলাকার উন্নয়ন নিশ্চিত হবে।

পথসভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। তারা টাকার বিনিময়ে ভোট না দেওয়ার অঙ্গীকার করেন।

সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ জানান, নির্বাচন পর্যন্ত ধর্মগড় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এ ধরনের সচেতনতামূলক প্রচারণা অব্যাহত থাকবে।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: যাদুকাটা নদীর তীর কাটার গডফাদার ২৯ মামলার পলাতক আসামি ‘রানু মেম্বার’ গ্রেফতার

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।