আজকের সর্বশেষ সবখবর

ঐক্য শিক্ষা উন্নয়নের প্রত্যয়ে ইউনাইটেড শরীফপুর-এর আত্মপ্রকাশ

DSF NEWS
DSF NEWS
November 6, 2026 7:51 pm
Link Copied!

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: সামাজিক ঐক্য, ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও এলাকার সার্বিক উন্নয়নের প্রত্যয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১১নং শরীফপুর ইউনিয়নে ‘ইউনাইটেড শরীফপুর’ নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। একই সঙ্গে সংগঠনটির ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন: দলে গেল কোস্টগার্ডের ৫ জাহাজের নাম: ‘জয় বাংলা’ এখন ‘অদম্য বাংলা

শুক্রবার (৬ নভেম্বর) বিকাল ৩টায় ইউনিয়নের চাতলাঘাট মাদ্রাসা (ব্রিজসংলগ্ন) মিলনায়তনে হাফিজ হেলাল উদ্দীন সাহেবের সভাপতিত্বে এবং তজম্মুল ইসলাম রাজুর সঞ্চালনায় তরুণ সমাজ, সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।

আমাদের ফেইজবুক পেইজ

সভায় উপস্থিত সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মুজাম্মিল হক জালালি, মুহাম্মদ ফরিদ আলী, মাওলানা সালমান আহমদ, ইমাদ উদ্দীন হাসান, আব্দুস সামাদ আযাদ, আব্দুর রহমান মিজান, নাইম আহমদ, সেলিম আহমদ, তাইফুর রহমান ইমন, তালহা আহমদ, ইমদাদুল হক, পাবেল আহমদ ও হারুন আহমদ।

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

সভায় সর্বসম্মতিক্রমে উপদেষ্টা পরিষদের সদস্য হাফিজ হেলাল উদ্দীন নবগঠিত কমিটি ঘোষণা করেন। এতে তজম্মুল ইসলামকে সভাপতি, সৈয়দ ইমাদ উদ্দিন হাসানকে সাধারণ সম্পাদক এবং মো. শামসুজ্জোহা সৈকতকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আমাদের টেলিগ্রাম

সভায় বক্তারা বলেন, পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এলাকার সামাজিক উন্নয়ন, শিক্ষা বিস্তার, মানবিক কার্যক্রম এবং জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে ‘ইউনাইটেড শরীফপুর’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংগঠনটি দল-মত নির্বিশেষে এলাকার মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত সবাই আশাবাদ ব্যক্ত করেন, নবগঠিত এ সংগঠনটি এলাকার মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সহযোগিতার বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি একটি সুন্দর, সমৃদ্ধ, শিক্ষিত ও মানবিক শরীফপুর গঠনে কার্যকর ভূমিকা রাখবে।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।