আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছার কৃতি সন্তান মরহুম শামসুর রহমানের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

DSF NEWS
DSF NEWS
November 4, 2026 12:01 am
Link Copied!

আজিজুল ইসলাম পাইকগাছা (খুলনা) বিশেষ প্রতিনিধি: খুলনা জেলার পাইকগাছা উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সিনিয়র নায়েবে আমির বর্ষিয়ান রাজনীতিবিদ ও প্রখ্যাত সাংবাদিক মরহুম শামসুর রহমানের স্মরণে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ( ৩ নভেম্বর) বিকালে গদাইপুর নিজ গ্রামে শামসুর রহমান ফাউন্ডেশনের আয়োজনে আলহেরা জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শামসুর রহমান ফাউন্ডেশনের সভাপতি মুফতি আবুল কাশেম মোঃ গোলামুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গদাইপুর ইউনিয়ন সেক্রেটারী, তরুণ সমাজসেবক, জনগণের বন্ধু ও চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন।

গদাইপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত আমির
মাওঃ হাবিবুর রহমান মুছা এর সঞ্চালনায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী পৌর সেক্রটারী মিজানুর রহমান, মরহুমের ভাই এ কে এম এরশাদ আলী, প্রেসক্লাব পাইকগাছা’র সহ-সভাপতি মোঃ আজিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ আব্দুর রশিদ সানা, গদাইপুর ইউনিয়ন নায়েবে আমির আবদুল খালেক, অনুষ্ঠানের আয়োজক মোঃ সোহেল আহমেদ, সাংবাদিক রিজাউল ইসলাম, ব্যবসায়ী আবুল কালাম আজাদ।
এ সময় স্থানীয় জামায়াতের অন্যান্য নেতাকর্মীও উপস্থিত ছিলেন।

খুলনা জেলার পাইকগাছা জনপদে ইসলামের আলোকবর্তিকা হয়ে মরহুম শামসুর রহমান ইসলামী আদর্শের ঝাণ্ডা হাতে তুলে নিয়েছিলেন। তিনি এ অঞ্চলের মানুষের দুনিয়া ও আখিরাতের মুক্তির জন্য জীবনের শেষ দিন পর্যন্ত ইসলামী আন্দোলনের কাজে ছিলেন নিবেদিতপ্রাণ। তাঁর আহ্বানে সাড়া দিয়ে তাঁর সাথে ইসলাম প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করেছেন অসংখ্য মানুষ। তিনি বিপুল ভোটে তৎকালীন পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হয়ে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করেছেন। তাঁর দেখানো আদর্শ প্রতিষ্ঠার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে ‘শামসুর রহমান ফাউন্ডেশন’।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাবেক নায়েবে আমির, সেক্রেটারী জেনারেল ও বরেণ্য বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন। তিনি একাধারে সাংবাদিক, সাহিত্যক ও দার্শনিক ছিলেন। এছাড়াও তিনি খুলনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি।

আলোচনা সভায় অন্যান্য বক্তারা মরহুম আলহাজ্ব শামসুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সাংবাদিকতা, সমাজসেবা ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, শামসুর রহমান ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ ও সৎ সাংবাদিক। তাঁর দীর্ঘ রাজনৈতিক পথচলা, সততা, আদর্শ, বলিষ্ঠ নেতৃত্ব এবং সমাজের প্রতি অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

বক্তারা নতুন প্রজন্মের কাছে মরহুমের আদর্শ ও অবদান তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা নতুন প্রজন্মের কাছে মরহুমের আদর্শ ও অবদান তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
এ প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো— সমাজের দুস্থ মানুষের সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও পরকালের মুক্তি অর্জন করা। বাংলাদেশকে সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়তে সমাজের চরম দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে আনা। আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামী অনুশাসন, সততা ও নৈতিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক তৈরি করা। সুদমুক্ত সমাজ গঠনে সহযোগিতা করা এবং মানুষকে নিজ পায়ে দাঁড়াতে সহায়তা করা। শামসুর রহমান ফাউন্ডেশনের লক্ষ্য: দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও পুনর্বাসনমূলক কাজের মাধ্যমে সমাজ থেকে দারিদ্র্য ও বৈষম্য দূর করা। নৈতিক শিক্ষাসহ সাধারণ ও কারিগরি শিক্ষার প্রসার ঘটানো—যাতে কেউ শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। দরিদ্র ও গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সুলভ বা বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। সমাজের অসহায় মানুষকে সুদের অভিশাপ থেকে রক্ষা করতে সুদমুক্ত ক্ষুদ্র বিনিয়োগ বা কল্যাণমূলক তহবিল গঠন করা।

আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

উল্লেখ্য, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শেষে পাইকগাছা উপজেলা আমির মাওঃ সাইদুর রহমান এর নেতৃত্বে মরহুমের কবর জিয়ারত করেন। এ সময় দুনিয়ায় শান্তি ও পরকালীন মুক্তি লাভের আশায় দোয়া মোনাজাত করেন খুলনা জেলা দক্ষিণ সিনিয়র নায়েবে আমির, কেন্দ্রীয় সূরা সদস্য ও উপাধ্যক্ষ মাওঃ গোলাম সরোয়ার।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, সাত্তার বাহিনীর কবল থেকে ৫ জেলে উদ্ধার

আরও পড়ুন: রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমানের পিতা হাসান আলীর জানাজা সম্পন্ন

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।