DSF NEWS
ঢাকা Saturday, 29 November 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনা-১ আসন বটিয়াঘাটা- দাকোপের মানুষের ভাগ্যের উন্নয়নে নিজেকে সমর্পণ করতে এসেছি জনসভা ও দোয়া অনুষ্ঠানের বক্তব্যে জিয়াউর রহমান পাপুল

DSF NEWS
DSF NEWS
November 29, 2025 11:36 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন- খুলনাঃ খুলনা-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জিয়াউর রহমান পাপুল বলেছেন, ‘গত এক যুগে দাকোপ-বটিয়াঘাটা ছিল অবহেলিত জনপদ। উন্নয়নবঞ্চিত এ এলাকার মানুষ একটি রাজনৈতিক গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে পড়েছিল। শহরের প্রান্তসীমায় অবস্থিত বটিয়াঘাটার মানুষ নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।

খুলনা-১ আসন বটিয়াঘাটা- দাকোপের মানুষের ভাগ্যের উন্নয়নে নিজেকে সমর্পণ করতে এসেছি জনসভা ও দোয়া অনুষ্ঠানের বক্তব্যে জিয়াউর রহমান পাপুল

অপার সম্ভাবনাময় এ উপজেলায় আমি শিল্প ও কৃষি বিপ্লব ঘটাতে চাই। বটিয়াঘাটার মানুষের ভাগ্যের উন্নয়নে আমি নিজেকে সমর্পণ করতে এসেছি।’ শনিবার (২৯ নভেম্বর) বেলা ৩ টায় বটিয়াঘাটা বাজার মাঠে অনুষ্ঠিত জনসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জনসভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন। এ সময় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পাপুল বলেন, ‘নদীভাঙন রোধে বটিয়াঘাটায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। উপজেলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আধুনিক হাসপাতাল গড়ে তোলা হবে। আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন বিনোদনকেন্দ্র স্থাপনের মাধ্যমে পর্যটনশিল্পের বিকাশ সাধন করা হবে। জলমা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে সাজানো হবে।

৯০-এর এরশাদ পতন আন্দোলনে ঢাকার রাজপথে সাহসী ভূমিকার কথা উল্লেখ করে বিএনপির বিএনপির এই নেতা আরও বলেন, ‘আধুনিক পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে মৎস্য এবং কৃষি উৎপাদন দ্বিগুণ করা হবে। বটিয়াঘাটা শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের একটি সম্ভাবনাময় উপজেলা। এখানে নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে। ফলে বদলে যাবে এ জনপদের অর্থনীতি। সব সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি অসাম্প্রদায়িক ও উন্নত উপজেলা হিসেবে বটিয়াঘাটাকে প্রতিষ্ঠিত করাই আমার মূল লক্ষ্য।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।