আজকের সর্বশেষ সবখবর

মোংলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যুবদলের শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা

DSF NEWS
DSF NEWS
October 20, 2026 10:46 pm
Link Copied!

অতনু চৌধুরী (রাজু) স্টাফ রিপোর্টারঃ সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাটের মোংলা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা দিয়েছে সুন্দরবন ইউনিয়ন যুবদল।

মঙ্গলবার ( ২০ অক্টোবর) সন্ধ্যায় মোংলা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে মণ্ডপ কমিটির নেতাদের হাতে এই অনুদান তুলে দেন।

এ শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা কালে সুন্দরবন ইউনিয়ন যুবদল নেতা মোঃ মুরাদ শেখ, যুবদল নেতা মোঃ মিলন খান’সহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা প্রদান কালে বক্তারা বলেন,“এ দেশে আমারও যতটুকু অধিকার, আপনারও ততটুকু অধিকার। ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এখানে ভেদাভেদের কোনো সুযোগ নেই। তাই সনাতন ধর্মাবলম্বীরা যেন তাদের সবচেয়ে এই প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাৎসব নির্ভয়ে ও আনন্দঘন উদযাপন করতে পারেন, সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

আরও পড়ুন: ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে সম্প্রীতি ও শান্তির বাংলাদেশ গড়তে চাই: এমপি আমীর এজাজ খান- দাকোপের পূজামণ্ডপ পরিদর্শন কালে

আরও পড়ুন: রামপালে শারদীয়া দুর্গোৎসবে প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।