মোঃ শামীম হোসেন – খুলনাঃ আগামী ২২ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) খুলনা জেলার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন নিরাপদ রাখার লক্ষ্যে এসএসএফ (স্পেশাল সিকিউরিটি ফোর্স)-এর উচ্চপদস্থ কর্মকর্তা এবং নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠ পরিদর্শন করেছেন।পরিদর্শনকালে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর বহনকারী হেলিকপ্টার অবতরণের জন্য নির্ধারিত হেলিপ্যাডের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, ল্যান্ডিং ও টেক-অফের সুবিধা, মাঠের সীমানা প্রাচীর, প্রবেশ ও প্রস্থান পথ এবং হচারপাশের পরিবেশ পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন। এ সময় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসএসএফের নির্দেশনামূলক নির্দেশনা অনুযায়ী জরুরি উদ্ধার ব্যবস্থা, ভিআইপি মুভমেন্ট এবং নিরাপত্তা বলয় গড়ে তোলার ব্যাপারে প্রাথমিক রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। স্থানীয় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর আগমনকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সর্বাত্মক পদক্ষেপ নেওয়া হচ্ছে। নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠ এবং এর আশেপাশের এলাকাগুলোতে ইতিমধ্যে গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মাঝেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা গেছে।
আরও পড়ুন: সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন পপি আক্তার
আরও পড়ুন: উল সমাজে আন্তঃকোন্দল ও কাদা ছোড়াছুড়ি: ঐতিহ্য রক্ষায় ঐক্য ও গঠনমূলক সংস্কারের প্রয়োজনীয়তা

