DSF NEWS
ঢাকা Friday, 16 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চাটখিলে ১৬ লাখ টাকা নিয়ে নিখোঁজ ব্যবসায়ী, ৪ দিন পর লালমাই থেকে উদ্ধার

DSF NEWS
DSF NEWS
October 16, 2026 10:59 pm
Link Copied!

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর চাটখিল ইসলামী ব্যাংক শাখা থেকে ১৬ লাখ ৭৫ হাজার টাকা তুলে নিখোঁজ হওয়া ব্যবসায়ী মোঃ ফোরকান উদ্দিনকে (৪৫) কুমিল্লা থেকে উদ্ধার করেছেন স্থানীয় জনতা। নিখোঁজের চারদিন পর কুমিল্লার লালমাই এলাকার বাংলা রেস্তোরাঁর সামনে ছিনতাইকারীররা ফোরকান উদ্দিনকে ফেলে চলে যায় পরে স্থানীয় জনতা উদ্ধার করে পরিবারের লোকজনকে খবর দেয় ।

উদ্ধার হওয়া ফোরকান উদ্দিন চাটখিল উপজেলার মোহাম্মদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে ব্যবসায়ী ফোরকান উদ্দিন চাটখিল ইসলামী ব্যাংক শাখা থেকে ১৬ লাখ ৭৫ হাজার টাকা উত্তোলন করে বের হন। ব্যাংকের সিসিটিভি ফুটেজে তাকে ব্যাংক থেকে বের হতে দেখা গেলেও দুপুর ১টা ৫ থেকে ৭ মিনিটের মধ্যে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে প্রযুক্তির সহায়তায় ট্র্যাকিং করে তার সর্বশেষ লোকেশন চাটখিল স্কয়ার হাসপাতালের আশপাশে দেখা যায়। এরপর থেকে গত চার দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, অপরাধীরা তাকে অপহরণ ও ছিনতাইয়ের উদ্দেশ্যে আটকে রাখলেও কুমিল্লার লালমাই বাংলা রেস্তোরাঁর সামনে তাকে দেখে স্থানীয় জনতার সন্দেহ হয়। পরবর্তীতে জনতা তাকে সেখান থেকে উদ্ধার করতে সক্ষম হয়।

এ বিষয়ে নিখোঁজ ব্যবসায়ীর পরিবার আইনি পদক্ষেপ গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। পুলিশ ঘটনাটির বিস্তারিত তদন্ত করছে।

আরও পড়ুন: গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি শরিফুল ইসলাম

আরও পড়ুন: হাতিয়ার বুড়িরচরে চেয়ারম্যান পদে আলোচনায় ফারুক আল ফাহাদ দলীয় সমর্থন পাওয়ার প্রত্যাশা

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।