হারুনুর রশিদ সাপাহার( নওগাঁ) প্রতিনিধিঃ সাপাহার উপজেলার বলদিয়াঘাট এলাকায় পুনর্ভবা নদীতে নিখোঁজের তিন দিন পর জুলহাস (৫) নামে এক শিশুর ম’র’দে’হ উদ্ধার করা হয়েছে।
গত ২১ মে দাদার সঙ্গে পুনর্ভবা নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হয় শিশু জুলহাস। নিখোঁজের পর স্থানীয় গ্রামবাসী ও ডুবুরিদল তাকে উদ্ধারে ব্যাপক চেষ্টা চালায়। দীর্ঘ সময় অনুসন্ধান করেও তার সন্ধান না পাওয়ায় উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করা হয়।
রবিবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে নদীতে শিশুটির ভাসমান ম’র’দে’হ দেখতে পান স্থানীয়রা। পরে তারা ম’র’দে’হটি উদ্ধার করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র গোলাবারুদ উদ্ধার
আরও পড়ুন: সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির দুই সদস্য আটক লন্ডন প্রবাসীর চুরাইকৃত মালামাল উদ্ধার

