মোঃ শামীম হোসেন – খুলনা: কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের ২৬ দফা নির্দেশনা মেনে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর ) বেলা ১২টায় খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা শাখার সহ-সভাপতি রতন কুমার মিত্রের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিমান সাহার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বিজয় কুমার ঘোষ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শীতলামাতা ঠাকুরানী মন্দির কমিটির সভাপতি সুজিত সাহা এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আর্য্য ধর্মসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক সমর কুণ্ডু। সভায় জানানো হয়, চলতি বছর খুলনা জেলার ৯টি উপজেলা ও ২টি পৌরসভার মোট ৮৮৭টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
পূজা চলাকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মনিটরিং সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই মনিটরিং সেল জেলা প্রশাসন ও পুলিশ সুপারের গঠিত মনিটরিং সেলের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় রেখে কাজ করবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাস, প্রভাষক গৌর চন্দ্র ঢালী, সুমন দাস, শিমুল কুমার দাস, প্রবীর কুমার রায়, ইন্দ্রজিৎ চক্রবর্তী, সাগর সাহা, ইঞ্জিঃ উজ্জ্বল কুমার পাল, গনেশ চন্দ্র মন্ডল, অরবিন্দ মহলদার, সাংবাদিক দিলীপ কুমার বর্মন, বিশ্বনাথ সাহা, মাধুরী মন্ডল, দেবাশীষ কুমার দে, গোপাল চন্দ্র বনিক, শিলা রানী মন্ডল, পূর্ণিমা পাল, আশীষ কুমার সিনহা উৎপল, দিপঙ্কর মন্ডল লিটন, প্রশান্ত কুমার মন্ডল, বিশ্বজিৎ পাল, অতনু কর বাপ্পা, বিপুল রায় চৌধুরী, অলোক শীল, অরবিন্দ কুমার মন্ডল, গোবিন্দ দত্ত, তরুন সরকার, তপন চক্রবর্তী, শংকর সাহা, জগদীশ চন্দ্র দে, ব্রজেন্দ্র নাথ মন্ডল, কৃষ্ণেন্দু দত্ত, সুজন মন্ডল, সুমন দে, মিঠুন কুমার দে মিঠু, রঞ্জন কুমার সাহা, লিটন বিশ্বাস, নিভানন রায়, মানবেন্দ্র মন্ডল, অভিজিৎ সরকার রাহুল, নির্মল চন্দ্র বৈরাগী, প্রভাষক গোবিন্দ ঘোষ, শক্তি পদ বসু, সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, বীর মুক্তিযোদ্ধা অরবিন্দু প্রসাদ সাহা, শংকর বালা, সৌমিত্র দত্ত, প্রদীপ বিশ্বাস, এ্যাড. অম্বিকা চরন সানা, দিলীপ কুমার বৈরাগী, গোবিন্দ বিশ্বাস, প্রবীর রায় বাপ্পী, চিন্ময় বিশ্বাস, অধ্যাপিকা লিপিকা বৈরাগী, রাম প্রসাদ রায়, প্রভাষক বিদ্যুৎ কুমার রায়, অনুপম মিত্র, রনজিত বোস বিশু, প্রাণ কৃষ্ণ দাস, হিমাদ্রী শেখর দে, রাম মন্ডল, দ্বীপ মিস্ত্রি, শুভ মন্ডল, শুকেন্দু মন্ডল বুলবুল ও অনন্ত রায় হৃদয় প্রমুখ।
আরও পড়ুন: কাতারে চাকরির সুযোগ ও আবেদনকারীদের জন্য জরুরি সতর্কতা

