খাদ্য নিরাপত্তা আইন অমান্য করে পচা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে কাতারের আল ওয়াকরায় অবস্থিত সাকুরা সুপারমার্কেটকে ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আল ওয়াকরা পৌরসভার পরিচালকের নির্দেশে গত ৪ অক্টোবর ২০২৬ তারিখে এই দণ্ডাদেশ কার্যকর করা হয়। বাণিজ্যিক লাইসেন্স নম্বর ২৫৫৪৬০-এর এই প্রতিষ্ঠানটি আগামী ১৪ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে। খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে কাতারের আল ওয়াকরা পৌরসভার আওতাধীন ‘সাকুরা সুপারমার্কেট’ নামক একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গত ৪ অক্টোবর ২০২৬ তারিখে আল ওয়াকরা পৌরসভার পরিচালক কর্তৃক এই বন্ধের আদেশ জারি করা হয়। এই আদেশের ধারা (১) অনুযায়ী বাণিজ্যিক লাইসেন্স নম্বর ২৫৫৪৬০-এর অধিকারী সুপারমার্কেটটি আগামী ১৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে।
আরও পড়ুন: ইয়েমেনের সামরিক অভিযানে পূর্ণ সমর্থন দিচ্ছে সৌদি আরব
আরও পড়ুন: রাজশাহী মেডিকেলের ভিসিকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় মামলা
পৌরসভার মিউনিসিপ্যাল কন্ট্রোল ডিপার্টমেন্টের ডিরেক্টর এবং স্বাস্থ্য নিয়ন্ত্রণ বিভাগের প্রধান গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সুপারমার্কেটটিতে যৌথ পরিদর্শন পরিচালনা করেন। সেই পরিদর্শনের ভিত্তিতে প্রস্তুতকৃত প্রতিবেদনে দেখা যায়, দোকানটিতে মানুষের খাওয়ার জন্য অনুপযুক্ত ও নষ্ট খাদ্যদ্রব্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হচ্ছিল। এটি ১৯৯০ সালের ৮ নম্বর খাদ্য নিয়ন্ত্রণ আইন এবং এর সংশোধিত ২০১৪ সালের ৪ নম্বর আইনের সরাসরি লঙ্ঘন।
আরও পড়ুন: শীতকাল কি এবার উষ্ণ থাকবে? কী বলছেন আবহাওয়াবিদরা
কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির সামনে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। এছাড়া আল ওয়াকরা পৌরসভার পক্ষ থেকে এমন ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

