মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনার দাকোপ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফ্ফার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান। পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আল-আমিন সানার পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা বেনী মাধব বিশ্বাস, আইয়ুব কাজী, বাচ্চু ফকির, ইমরান হোসেন পলাশ, এসএম ফয়সাল, কামরুজ্জামান টুকু, এসএম গোলাম কাদের, মহিদুল ইসলাম, আব্দুর রউফ, তরিকুল ইসলাম নান্নু, মানোষ গোলদার, মোয়াজ্জেম মোল্যা, রফিকুল ইসলাম, হালিম হাওলাদার, আফজাল সানা, উপজেলা যুবদলের আহ্বায়ক অমল গোলদার, সদস্য সচিব আমিনুল ইসলাম বুলবুল, পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুবদল নেতা রতন রায়, ফেরদাউস সানা, তারেক গাজী, ইমরান শেখ, সাঈদ গাজী, রবিউল ইসলাম মনা, জিএম রসুল সানি নূর ইসলাম, স্বেচ্ছাসেবকদল নেতা আবু তাহের শেখ, অমল রায়, কৃষকদল নেতা আবু সাইদ, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক মোল্লা, সদস্য সচিব আজিম হাওলাদার, মেসকাত মোল্লা, মিনারুল শেখ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জিএম রুমন, ছাত্রনেত্রী মিনারা খাতুন, মহিলাদল নেত্রী মঞ্জিলা বেগম, মালা কাজী ও তমালিকা প্রমূখ।

