মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনার দাকোপে নারী ও শিশুদের প্রতি সহিংসতা দমন এবং বাল্যবিয়ে প্রতিরোধে এক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় উপজেলার পানখালি মমতাজ বেগম প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দাকোপ উপজেলা প্রশাসন ও খুলনা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বোরহান উদ্দিন মিঠুর সভাপতিত্বে ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুরাইয়া সিদ্দিকার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ খুলনার উপ-পরিচালক মোঃ আরিফুল ইসলাম, লজিক প্রকল্পের প্রকল্প পরিচালক ফয়সাল শেখ, এসডিজি ভিলেজ সমন্বয়কারী মোঃ মনোয়ার হোসেন, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট রেজোয়ানুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেক্সোনা আক্তার, দাকোপ প্রেস ক্লাবের সভাপতি মোঃ শামীম হোসেন ও পানখালি ইউপি চেয়ারম্যান সাব্বির আহম্মেদ। এছাড়াও অনুষ্ঠানে পানখালি ইউনিয়নের ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান, শহিদুল ইসলাম, রাশেদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম শফিউল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ সচেতন নারী-পুরুষ উপস্থিত ছিলেন। বক্তারা সমাজে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা, নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিয়ে রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর তাগিদ দেন।

