কাতারের নতুন শিক্ষাপ্রতিষ্ঠান ‘তামিম বিন হামাদ সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’-এর কার্যক্রম পরিচালনার জন্য একটি উচ্চপর্যায়ের বোর্ড অব ট্রাস্টিজ নিয়োগ দিয়েছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। আমিরি ডিক্রি নং (৩৭)-এর আওতায় গঠিত এই পর্ষদে কাতারি সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ চেয়ারম্যান এবং প্রতিরক্ষামন্ত্রী ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক ও নীতিগত সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যে গঠিত এই বোর্ডের সদস্যদের তালিকা নিচে দেওয়া হলো
- স্বরাষ্ট্রমন্ত্রী
- শিক্ষা ও উচ্চশিক্ষামন্ত্রী
- পরিবহনমন্ত্রী
- স্টেট সিকিউরিটি সার্ভিসের প্রধান
- সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ
- ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির প্রধান
- কাতার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট
- ড. মারিয়াম আলী সুলতান আল-মাদিদ
- শেখা ড. দিনা বিনতে আহমেদ বিন সাইফ আল থানি
ডিক্রির নির্দেশনা অনুযায়ী, বোর্ডের চেয়ারম্যান প্রয়োজনে বিশেষ প্রয়োজনে অন্যান্য অভিজ্ঞ ব্যক্তিদেরও এতে যুক্ত করতে পারবেন। সরকারি গেজেটে প্রকাশের তারিখ থেকেই এই আদেশ কার্যকর করা হয়েছে। দেশের প্রতিরক্ষা গবেষণা এবং সামরিক প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থা উন্নত করার লক্ষ্যেই মূলত এই নতুন পর্ষদ গঠন করা হয়েছে।

