রাজ্জাক আহমেদ রাজা :: ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম চৌধুরী সাহেবের নেতৃত্বে এসআই আশরাফুল ইসলামসহ ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের একটি দল ২৮ আগস্ট. রাতভর মাদক উদ্ধার অভিযান করে ফেঞ্চুগঞ্জ থানাধীন উত্তর কুশিয়ারা ইউনিয়নের ইলাশপুর রেল ক্রসিং নামক এলাকা থেকে ১৬ (ষোল) বোতল দেশীয় মদসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী জায়েদুল ইসলাম জায়েদ (৩২) গ্রেফতার করা হয়েছে। তার পিতা- তসকির আলী, গ্রাম- নিজগাঁও (পশ্চিম খাস) , থানা- রাজনগর, জেলা -মৌলভীবাজার।
গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জ থানা’য় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অপরাধ দমনে পুলিশ’কে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য থানা পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।


