DSF NEWS
ঢাকা Wednesday, 19 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাছের পোনা অবমুক্তের মধ্য দিয়ে গলাচিপায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

DSF NEWS
DSF NEWS
August 19, 2026 1:18 am
Link Copied!

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি: ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ কার্যালয় থেকে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং জেলেরা অংশ নেন।

র‍্যালিটি গলাচিপা পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলার সরকারি দীঘিসহ বিভিন্ন জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন গলাচিপা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী।

পরে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবীর সঞ্চালনায় এবং সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার দুজন সফল মৎস্য চাষিকে ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত সিকদার, উপজেলা সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ, গণঅধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান, প্রেসক্লাব গলাচিপার সভাপতি খালিদ হোসেন মিল্টন।

এ ছাড়া বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির গলাচিপা উপজেলা শাখার সভাপতি মো. জাকির হোসেন খান, সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা মৎস্য দলের সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ খোকনসহ বিভিন্ন পর্যায়ের জেলে, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বিভাগীয় পর্যায়ে পাঠক সমাবেশ অনুষ্ঠিত

আরও পড়ুন: বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।