DSF NEWS
ঢাকা Wednesday, 19 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আমাশু প্রগতি হাই স্কুল এন্ড কলেজের এডহক কমিটি অনুমোদন: সভাপতি মোফাজ্জল হোসেন

DSF NEWS
DSF NEWS
August 19, 2026 9:39 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রংপুর: দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে রংপুর সদর উপজেলার “আমাশু প্রগতি হাই স্কুল এন্ড কলেজ”-এর সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে ৪ সদস্যবিশিষ্ট একটি এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বোর্ড কর্তৃপক্ষের নির্দেশক্রমে ১৮ আগস্ট ২০২৬ তারিখে দিনাজপুর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো: আমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নবগঠিত এই কমিটির সভাপতি হিসেবে মো: তোফাজ্জল হোসেন, শিক্ষক প্রতিনিধি হিসেবে মো: শফিকুল ইসলাম, অভিভাবক সদস্য হিসেবে মো: ইসমাইল হোসেন এবং সদস্য-সচিব হিসেবে উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ দায়িত্ব পালন করবেন।

​বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, অনুমোদিত এই এডহক কমিটি মেয়াদ শুরুর তারিখ থেকে পরবর্তী ৬ মাসের জন্য কার্যকর থাকবে এবং উক্ত সময়ের মধ্যে বিধি অনুযায়ী অবশ্যই পূর্ণাঙ্গ নিয়মিত গভর্নিং বডি গঠন করে বোর্ডের অনুমোদন নিতে হবে। সরকারের বিদ্যমান নীতিমালার আলোকে এই এডহক কমিটি কোনো শিক্ষক-কর্মচারী নিয়োগ প্রদান কিংবা বরখাস্ত করতে পারবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন: গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন

আরও পড়ুন: খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।