মোঃ শামীম হোসেন – খুলনাঃ ১১ আগস্ট মঙ্গলবার সকালে খুলনা মহানগরীর স্যার ইকবাল রোড শাখায় খুলনা কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত সোনালী ব্যাংক পিএলসির নবনির্মিত এটিএম বুথের উদ্বোধন করেন। এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)

বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আক্তার হোসেন সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও ব্যাংকের কর্মকর্তাবৃন্দ। নতুন এই এটিএম বুথ চালুর ফলে এই এলাকার জনগণের জন্য ব্যাংকিং সেবা আরও সহজলভ্য ও দ্রুততর হবে এবং ডিজিটাল আর্থিক সেবার পরিধি সম্প্রসারিত হবে। নাগরিকদের দোরগোড়ায় আধুনিক, নিরাপদ ও সুলভ ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন: খুলনা জেলার দাকোপ উপজেলা পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত
আরও পড়ুন: দেবোত্তর ষ্টেটের মালিকানা দাবী করেন শিশির আহমেদ

