DSF NEWS
ঢাকা Saturday, 8 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাঙ্গালহাটি পয়েন্টে ব্যবসায়ীকে মারধর, ছাত্রলীগ নেতা আল-আমীনের বিরুদ্ধে অভিযোগ

DSF NEWS
DSF NEWS
August 8, 2026 3:31 pm
Link Copied!

আমির হোসেন স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের জাঙ্গালহাটি পয়েন্টে প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধরের ঘটনা ঘটিয়েছে  ছাএলীগের ক্যাডার আল আমীন।
‎শুক্রবার বিকেল ৫ টায় জাঙ্গালহাটি পয়েন্টে ছাত্রলীগ নেতা ক্যাডার আল আমীনের নেতৃত্ব ৭/৮ জনের একটি চক্র একই ইউনিয়নের মোদেরগাওঁ গ্রামের মাসুদ মিয়ার ছেলে ব্যবসায়ী মাফুজকে জাঙ্গালহাটি পয়েন্টে রাজ্জাক মিয়ার দোকানে ডেকে নিয়ে মোটা অংকের চাদা দাবি করে। ব্যবসায়ী মাহফুজ চাঁদা দিতে অস্বীকার করলে ক্যাডার বাহিনীর মুলহুতা আল-আমিন ঐ ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করে। তার চিৎকার শুনে স্হানীয় লোকজন ঘটনাস্থলে এসে তাকে আহত অবস্হায় উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন ।  বর্তমানে আহত মাহফুজ চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
‎হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায় ছাএলীগের ক্যাডার আল-আমীন গত এক সপ্তাহ আগে ঐ ব্যবসায়ীর নিকট মোটা অংকের টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে না পারায় তাকে হত্যার হুমকি ও মারধর করা হয়েছে।
‎এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক আহমদের কাছে জানতে চাইলে তিনি জানান,পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে সত্যতা প্রমাণিত হলে আগ্নেয়াস্ত্র উদ্ধারকরাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‎

আমাদের ফেইজবুক পেইজ

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

আরও পড়ুন: হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের আংশিক কমিটির অনুমোদন আমজাদ সভাপতি রাসেল সাধারণ সম্পাদক, মোতালেব যুগ্ম সাধারণ সম্পাদক

আরও পড়ুন: সাড়া দাখিল মাদ্রাসায় শিক্ষার মান উন্নয়নে সংবর্ধনা অনুষ্ঠান

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।