DSF NEWS
ঢাকা Saturday, 8 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ইয়াবাসহ গ্রেফতার-১

DSF NEWS
DSF NEWS
August 8, 2026 3:01 am
Link Copied!

রাজ্জাক আহমেদ রাজা, ফেঞ্চুগঞ্জ, সিলেট :: ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ০৭ আগস্ট রাতে (রাত-৯.৩০ ঘটিকা) ০১ মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমানের দিক নির্দেশনায় ফেঞ্চুগঞ্জ থানার এসআই দেবজিৎ দাস এর নেতৃত্বে এসআই এম এম আশরাফুল হক, এস আই রাহুল রায়, এস আই স্বাধীন চন্দ্র তালুকদার, এএসআই বাচ্চু মিয়া, এএসআই লিটন আকন, এএসআই শফিউল্লাহ সহ থানার একটি টিম কর্তৃক থানা এলাকায় মাদক দ্রব্য উদ্ধার অভিযান করে ফেঞ্চুগঞ্জ থানাধীন ২নং মাইজগাঁও ইউপি’র করিমপুর গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুল হাদী চৌধুরীর (৩৯) বাড়ি থেকে ৩০৪ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল, ৮ টি বাটন ফোন, ০৪ টি স্মার্ট ফোন, নগদ ১৭৬৩০ টাকা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী করিমপুর গ্রামের মৃত আব্দুল আজিজ চৌধুরীর ছেলে আব্দুল হাদী চৌধুরীকে গ্রেফাতর করা হয়েছে।

উক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে জনমনে স্বস্তি ফিরে এসেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের এরূপ অভিযান অব্যাহত থাকবে।

মাদক নির্মূল, চুরি ডাকাতি রোধসহ সন্ত্রাসী ও চাঁদাবাজ তথা সকল অপরাধীদের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশের কাজে সহযোগিতার জন্য ফেঞ্চুগঞ্জ বাসির প্রতি আহ্বান জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ থানা’র ওসি মোহাম্মদ লুৎফর রহমান।

আমাদের ফেইজবুক পেইজ

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

আরও পড়ুন: ইজারা নিয়েও ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের

আরও পড়ুন: বন্যাকবলিত মানুষের পাশে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদুল ওয়াহাব সাইদানী

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।