DSF NEWS
ঢাকা Saturday, 8 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বালুচরে দিনদুপুরে প্রকাশ্যে টিলা কাটছে আমীর ও সোহেল

DSF NEWS
DSF NEWS
August 8, 2026 7:58 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : সিলেট শাহপরান থানাধীন সিলেট সিটি কর্পোরেশন ৩৬ নং ওয়ার্ড বালুচর এলাকায়
দিনদুপুরে পাহাড় কাটছে আমীর আলী ও সোহেল মিয়া।

০৮/০৮/ ২০২৬ ইংরেজি দুপুরে ১ ঘটিকায় বালুচর এলাকায় প্রকাশ্যে পাহাড় কাটে আমীর আলী ও সোহেল মিয়া। পাহাড় কাটার মাটি নিজেরাই নিজেদের ঠেলা গাড়িতে বহন করে একটি খালি প্লট ভরাট করার বড় অংকের চুক্তি নিয়েছে।

পাহাড় কাটার সময় সবুজ মিয়া নামক ব্যক্তি পাহাড় কাটার প্রতিবাদ জানালে
আমীর ও সোহেল তেড়ে আসে সবুজকে মারার জন্য, এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে হুমকি প্রধান করে। ঐসময় সবুজ মিয়া তার ব্যবহিত মোবাইলে ভিডিও ধারণ করে রাখেন।

এব্যাপারে শাহপরান থানার ডিউটি অফিসারের সাথে যোগাযোগ করে বালুচর এলাকার ডিউটি অফিসারের নাম্বার নিয়ে যোগাযোগ করিলে, তিনি জানান তিনি আসামি নিয়ে কোর্টে যাচ্ছেন এখন সম্ভব নয় ঘটনাস্থলে যাওয়া।

এব্যাপারে সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের সহকারীর মুঠোফোনে ও শাহপরান থানার অফিসার ইনচার্জকে একাধিকবার কল করার পর তিনি কল রিসিভ করেন নী।

পরিবেশ আইন লঙ্ঘন করে প্রকাশ্যে দিনে ও রাতে এসব টিলা নিধন করা হচ্ছে। ফলে একদিকে যেমন প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে ঝুঁকিপূর্ণভাবে বসবাস ও ভূমিধসের কারণে চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় এলাকাবাসী।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, এখানে টিলা-পাহাড় গুলো যেন দেখার কেউ নেই। টিলা কাটার ফলে নেমে আসা বালুতে রাস্তা ব্লক হয়ে যায়। বালুতে ড্রেন গুলো ভরাট হয়ে পানি চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তায় বালুর স্তুপ তার উপর দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। ফলে রাস্তা দিয়ে চলাচলই কষ্টকর ও চরম ভোগান্তি হয়ে পড়ে। তিনি বলেন, রাস্তাঘাটে সর্বত্র শুধু বালু। প্রভাবশালীদের ভয়ে সাধারণ মানুষ কথা বলতে পারেন না। পরিবেশের ক্ষতির পাশাপাশি দুর্ভোগ নিয়েই প্রতিদিন সাধারণ মানুষকে চলাচল করতে হয়।

স্থানীয় এক যুবক জানান, এখানে পাহাড় কাটা বন্ধ হয় না। অভিযান হলে কিছুদিন বন্ধ থাকে পরে পুলিশ প্রশাসন ও স্থানীয় পাতি নেতাদের ম্যানেজ করে আবারো শুরু হয় পাহাড় কাটা। পাহাড় থেকে নেমে আসা মাটিতে রাস্তা কয়েক ফুট বালির নিচে চলে যায়। যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হতে হয়।আল ইসলাহ ও জোনাকীতে প্রবেশ করলেই রাস্তাগুলো মাটিতে ডাকা দেখতে পাবেন বলে জানান তিনি। পূর্বে অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনী ও অন্য সংস্থার টহল থাকতো। বর্তমানে কোন ধরনের বাঁধা ছাড়াই নির্বিচারে পাহাড় কাটছে প্রভাবশালী চক্র।

সিলেটের পাহাড়-টিলাগুলো এখন ক্রমাগত ধ্বংসের মুখে। প্রশাসনিক নিষেধাজ্ঞা ও পরিবেশ আইনের তোয়াক্কা না করেই নানান কৌশলে চলছে টিলা কাটা।

বাড়ি নির্মাণ, জমি সমতলকরণ এবং মাটি বিক্রির উদ্দেশ্যে প্রতিনিয়ত টিলা কাটা অব্যাহত আছে। সরকারি হিসাব অনুযায়ী, গত দুই দশকে প্রায় ৪৫ শতাংশ টিলা পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস হয়েছে। এতে জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। বর্ষায় পাহাড় ধস, ভ‚মি ক্ষয় এবং প্রাণহানির ঝুঁকি বেড়েছে বহুগুণ। সিলেটে ১০ বছরে টিলা ধসে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

৩৬ নং ওয়ার্ড এর বাসিন্দা
সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ মোহন আহমদ জানান – নির্বিচারে পাহাড় কাটা হচ্ছে, এই চক্রটি খুবি শক্তিশালী চক্র, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে হামলা মামলার শিকার হতে সাধারণ মানুষ। তাই ভয়ে কেউ প্রতিবাদ করে না।
সিলেটে এখনো যেসব টিলা অবশিষ্ট রয়েছে সেগুলো টিকিয়ে রাখতে হলে এখনই পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে হবে। মামলাভুক্ত ও ঝুঁকিপূর্ণ টিলায় প্রশাসনের পক্ষ থেকে সাইনবোর্ড টানাতে হবে। যেসব টিলা কাটা হয়েছে সেগুলোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে তিনি দাবী জানান।

আমাদের ফেইজবুক পেইজ

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

আরও পড়ুন: খুলনার দাকোপে পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী তরুণ মন্ডল আটক

আরও পড়ুন: জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বাহাউদ্দিন খন্দকার (বাহার)

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।