আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছা কয়রার মতবিনিময় সভায় সংসদ সদস্য ফাহমিদা হক

DSF NEWS
DSF NEWS
August 3, 2026 10:30 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: সরকার জনকল্যানমুখী কাজ করছে এগুলো আপনাদের বুঝতে হবে এবং জনসাধারণকে বুঝাতে হবে। সরকার দেশের উন্নয়নের পাশাপাশি ইমাম- মুয়াজ্জিনদের বেতন-ভাতা ব্যবস্থা করেছেন যা বিগত ৫০ বছরেও কেউ করে নাই। বিগত ১৭ বছর ছিলো লুটপাট গুম খুনের ভিতর দিয়ে অত্যন্ত খারাপ সময়। ফ্যাসিস্টদের পতনের পরে বিএনপির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী বাসযোগ্য দেশ গঠনের স্বপ্ন দেখেছিলেন।

পাইকগাছা কয়রার মতবিনিময় সভায় সংসদ সদস্য ফাহমিদা হক - বাসযোগ্য অত্যাধুনিক অঞ্চল গড়ে তুলতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো

পাইকগাছা কয়রার মতবিনিময় সভায় সংসদ সদস্য ফাহমিদা হক – বাসযোগ্য অত্যাধুনিক অঞ্চল গড়ে তুলতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো

আমরা সকলেই নির্বাচনের সময় বলেছিলাম, মাদক, দুর্নীতি ও অনিয়ম দুর করবো, তার কার্যক্রম ধারাবাহিক ভাবে দেশ জুড়েই শুরু হয়েছে। উপকূলীয় এই অঞ্চলের জন্য ইতিমধ্যে টেকসই বেড়ীবাঁধ নির্মাণের প্রকল্প সহ গুরুত্বপূর্ণ প্রকল্প ইতিমধ্যেই সংসদ ও মন্ত্রণালয়ে উপস্থাপন করেছি, তা বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে। সুবিধা বঞ্চিত কয়রা ও পাইকগাছা কে অত্যাধুনিক সুবিধাসহ বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাবো। কয়রা ও পাইকগাছা বিএনপির মতবিনিময় সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ ফাহমিদা হক একথা বলেন। ০৩ আগস্ট (সোমবার) বিকাল ৪টায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট (লোনা পানি কেন্দ্র) অডিটোরিয়ামে পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি আরও বলেন, নৈরাজ্য ও ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই, তাদের প্রতি সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

তারা জনবান্ধন সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্থ করতে চায়, তাদের প্রতিহত করে আইনের আওতায় আনতে হবে। কয়রা ও পাইকগাছায় মাদকের ছড়াছড়ি রয়েছে, তেমনি সমাজ থেকে মাদক ও চোরাকারবারিদের একেবারে নির্মুল করা যাবে কিনা জানিনা, তবে আগের তুলনায় এগুলো অনেকাংশে কমেছে। প্রশাসন দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, চুনোপুঁটিদের শুধুই নয় মাদক চোরাচালানের হোতা যারা তাদেরকে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে।সভায় প্রধান বক্তা খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী বলেন, যারা সরকারি খাল বেদখল করেছে এগুলো ছেড়ে দিতে হবে। একে একে সবগুলো খাল খননের আওতায় নিতে জেলা ও উপজেলা পর্যায়ে কাজ চলমান রয়েছে। এই অঞ্চলে বিভিন্ন অপকর্মের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে, আমার দলের হোক আর না হোক কেউ ছাড় পাবেনা।

আমি চেষ্টা করে যাচ্ছি এ অঞ্চল কে ঢেলে সাজানো। তার কিছু নমুনা আপনাদের মাঝে দৃশ্যমান হয়েছে। আরও অনেক উন্নয়ন প্রকল্প পাইপলাইনে রয়েছে। নির্বাচনে মাঠে আমার দেয়া সকল ওয়দা পর্যায়ক্রমে বাস্তবে রুপ দিবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম শামীম কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এস এম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মালেক, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক নূরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য এম এ হাসান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এড. আবু সাঈদ, যুগ্ন আহবায়ক আবুল হোসেন, মনিরুজ্জামান বেল্টু, সাজ্জাদ আহমেদ মানিক, তুষার কান্তি মন্ডল, মিরাজুল ইসলাম মিরাজ, আব্দুল মজিদ মিস্ত্রী, সেলিম রেজা লাকি, বেনজির আহমেদ লাল, শরিফুল ইসলাম, জিএম রফিকুল ইসলাম, আব্দুর রহিম সানা, কহিনুর আলম, মোস্তফা মোড়ল, নাজির আহমেদ, মিজান জোয়ার্দার, হাবিবুর রহমান, প্রফেসর আবুল কালাম, প্রভাষক সুজিত, প্রভাষক ইকবাল, যুগ্ম আহবায়ক মোল্লা আইয়ুব হোসেন, হাবিবুর রহমান, মোতাসিম বিল্লাহ, গোলাম রসুল, দিলরুবা মিজান, মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, জেলা যুবদলের সদস্য পীর আলী, কৃষক দলের সভাপতি মেসের আলী সানা, কয়রা উপজেলা কৃষকদের সভাপতি গোলাম রসুল, যুবদলের আহবায়ক তৌহিদুজ্জামান মুকুল, যুবদলের সদস্য সচিব ইমরান সরদার, শেখ রুহুল কুদ্দুস, পৌরসভা যুবদলের আহবায়ক জি এম রুস্তম, সদস্য সচিব আনারুল ইসলাম, আবু মুসা, ডিএম হেলাদুউদ্দীন, কলিঙ্গরাজ মন্ডল, মো: মনিরুজ্জামান মন্টু, আব্দুল হাকিম, সাদ্দাম হোসেন, হুরায়রা বাদশা, সাত্তার মোড়ল, আবু মুসা সরদার, আবু সুফিয়ান গোলদার, মো: মনিরুজ্জামান, ফাতেমা, রোজিনা, মাহফুজা, আমিনুর রহমান, আবু মুসা, আরিফুল ইসলাম, মেহেদী হাসান প্রমুখ। সভা শেষে পাইকগাছা ডাকবাংলো চত্বরে বৃক্ষরোপন করে। এবং পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক মতবিনিময় করেন।

আমাদের ফেইজবুক পেইজ

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির বক্তব্যের প্রতিবাদ

আরও পড়ুন: খুলনার দাকোপে এমপি আলহাজ্ব আমীর এজান খানের পরিদর্শন কক্ষের উদ্বোধন

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।