আজকের সর্বশেষ সবখবর

জলঢাকায় ইউএনও কার্যালয়ে এমপিদের পরিদর্শন ও কক্ষ উদ্বোধন।

DSF NEWS
DSF NEWS
July 22, 2026 1:07 am
Link Copied!

শ্যামল চন্দ্র রায় জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী এবং সংরক্ষিত মহিলা আসনের (কিশোরগঞ্জ-জলঢাকা) সংসদ সদস্য বিলকিস বেগমের জন্য একটি পরিদর্শন কক্ষ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌসী হ্যাপীর উদ্যোগে পরিদর্শন কক্ষটির উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জলঢাকা উপজেলা আমির মোখলেছুর রহমান মাস্টার, নায়েবে আমির কামরুজ্জামান, উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল হাসান, সহকারী সেক্রেটারি মুজাহিদ মাসুম, বিএনপির জেলা আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ সৈয়দ আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, সাবেক উপজেলা সেক্রেটারি ময়নুল ইসলাম, যুবদলের আহ্বায়ক শাহীনুর ইসলাম বাবু, পৌর বিএনপির আহ্বায়ক রশিদুল ইসলাম বাঙালি এবং জামায়াত ও বিএনপির নেতাকর্মী এবং সমর্থকরা।

উদ্বোধন শেষে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস বেগম বলেন, “আমাদের রাজনৈতিক আদর্শ ভিন্ন হলেও এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে আমরা একসঙ্গে কাজ করব।”

নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী বলেন, “বিলকিস আপার নানাবাড়ি জলঢাকায়। তিনি আমার বড় বোনের মতো। আমরা ভাই-বোনের মতো ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করব। জনগণের স্বার্থে জলঢাকার উন্নয়নই হবে আমাদের অঙ্গীকার। আদর্শে ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে আমরা এক। জনগণের ঐক্যই গণঅভ্যুত্থানকে সফল করেছে।”

শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আমাদের ফেইজবুক পেইজ

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

আরও পড়ুন: ১৭ই মে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন

আরও পড়ুন: আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই-খুলনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।