DSF NEWS
ঢাকা Wednesday, 17 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জনগণকে আমার কাছে আসতে হবে না, আমি জনগণের কাছে যাবো – ওসি শেখ খায়রুল বাশার

DSF NEWS
DSF NEWS
June 17, 2026 1:08 am
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনাঃ খুলনার দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ শেখ খায়রুল বাশার বলেছেন, জনগণকে আমার কাছে আসতে হবে না। আমি জনগণের কাছে যাবো। দাকোপ থানার ওসি শেখ খায়রুল বাশার দায়িত্ব গ্রহণের পরপরই সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে আইনশৃঙ্খলা পরিস্হিতি উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

দাকোপে চুরি,ডাকাতি, ছিনতাই, ইভটিজিং, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, ,মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। অপরাধ দমনে কোনো ধরনের আপস করা হবে না এবং আইন প্রয়োগে সর্বোচ্চ কঠোরতা অব্যাহত থাকবে। ১৬ জুন মঙ্গলবার দুপুর ১২ টার দিকে বাজুয়া সাপ্তাহিক হাট মঙ্গলবার এক পথ সভায় বলেন,, দায়িত্ব পালনে সামান্যতম শৈথিল্যও গ্রহণযোগ্য নয়। কোনো সুপারিশ, তদবির, রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাবশালী মহলের চাপ আইনের গতিকে এক চুলও বাঁকাতে পারবে না। অপরাধী যে-ই হোক, যত বড় পরিচয়েরই হোক না কেন—তার ঠিকানা হবে আইনের কঠোরতম ব্যবস্থায়। তিনি আরও বলেন, সমাজ আর নীরব থাকবে না।

মাদক সংশ্লিষ্ট প্রতিটি স্পট চিহ্নিত করা হবে, প্রতিটি চক্র ভেঙে দেওয়া হবে এবং জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। অভিযান হবে নিরপেক্ষ, দৃশ্যমান ও ধারাবাহিক। নাম, পদবি বা পরিচয়ের আড়ালে কেউ নিরাপদ থাকবে না। ওসি শেখ খায়রুল বাশার বলেন, এখন সময় শক্ত অবস্থানের। এখন সময় প্রমাণ করার—আইন ঘুমিয়ে নেই। মাদকের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করা হয়েছে, এবং এই যুদ্ধে নরম ভাষা নয়, কার্যকর কঠোরতাই হবে একমাত্র উত্তর। এই দর্শনটি পুলিশি সেবার ক্ষেত্রে একটি অত্যন্ত ইচিবাক ও জনকল্যাণকর পদক্ষেক। এর মাধ্যমে পুলিশের প্রতি সাধারণ মানুষের ভয় ও দুরুত্ব দূর হবে এবং দ্রুত সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।