DSF NEWS
ঢাকারবিবার , ১৪ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. ক‌মি‌টি
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. টেক রিলেট
  13. দুর্ঘটনার খবর
  14. ধর্ম ইসলামিক
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

DSF NEWS
DSF NEWS
জুন ১৪, ২০২৬ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ১৩ জুন (শনিবার) কক্সবাজারের ডুলাহাজরা থেকে সারাদেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এরই অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশন আয়োজিত শহিদ হাদিস পার্কে মহানগরীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

অনুষ্ঠানে প্রধান অতিথি কেসিসি প্রশাসক বলেন, রক্তস্নাত পথ ধরেই দেশে নতুন গণতান্ত্রিক যাত্রার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী ইশতেহারে বিএনপি’র পক্ষ থেকে দেশবাসীকে যে সকল প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন সরকার গঠনের পর থেকে ধাপে ধাপে সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড বিতরণসহ শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনার যে ঘোষণা তিনি দিয়েছিলেন আগামী বাজেটে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকনির্দেশনাই প্রতিফলিত হয়েছে। বাজেটে দেশের মানুষের জন্য যে উন্নয়ন কর্মসূচি ঘোষণা করেছেন তা বাস্তবায়ন হলে দেশে উন্নয়নের নতুন ধারা শুরু হবে বলে তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রশাসক বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আজ প্রধানমন্ত্রী দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন।

কেসিসিও মহানগরীকে সবুজায়নের জন্য উদ্যোগ নিয়েছে। কেসিসি’র এ উদ্যোগে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। প্রশাসক শহিদ হাদিস পার্কে একটি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন এবং অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে একটি করে গাছের চারা বিতরণ করেন। উল্লেখ্য, মহানগরীতে একশত ৮০দিনে ৬০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে কেসিসি’র সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী, কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান, খুলনা বিশ^বিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. নাজমুস সা’দাত শুভ, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মো: শাহনেওয়াজ খালেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ইরুফা সুলতানা, সরকারি দপ্তরের কর্মকর্তা-সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিৎসক, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, পূজা উদযাপন কমিটি, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাবেক কাউন্সিলর, শিক্ষার্থী ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।