হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি: সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে গত ৭ জুন (রবিবার) ৩নং দেওয়ানবাজার ইউনিয়নের বিভিন্ন গ্রামভিত্তিক মসজিদে মুসলিম মুর্দেগণের শেষ বিদায়ের সম্মান ও গোসলের পবিত্রতা রক্ষার্থে ‘মুর্দা মশারী’ উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পরিষদের কার্যকরী পরিষদের সদস্য হাফিজ তারেক হোসাইনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সংগঠনের সভাপতি আব্দুল মুহাইমিনের সভাপতিত্বে এবং প্রকাশনা সম্পাদক সুলতান আহমদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় আলেম-উলামা, শিক্ষাবিদ, সমাজসেবক ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা খলিলুর রহমান, প্রভাষক জাকারিয়া টিপু এবং ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন খাঁপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা লুৎফর রহমান, আহমদপুর জামে মসজিদের মোতাওয়াল্লি হাজী আব্দুল মান্নান, প্রবাসী শুভাকাঙ্ক্ষী মারুফ রফিক মুন্না ও খন্দকার ইমন।
সংগঠনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক ফাইজুস সালেহীন রিফাত ও পাঠাগার সম্পাদক তুহেল আহসান। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুল বাছিত ও কামরান হোসাইন, শিক্ষা সম্পাদক জামিল হোসনে নাহিম, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান শিমুল, সহ-পাঠাগার সম্পাদক মিফতাহ উদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
সমাপনী বক্তব্যে গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা ও জামিয়া গহরপুরের মুহাদ্দিস মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী বলেন, “মুসলিম সমাজের প্রয়োজনীয় সেবামূলক কাজে তরুণদের এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করি।”
তিনি সমাজের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের এ উদ্যোগকে একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

