DSF NEWS
ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. ক‌মি‌টি
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. টেক রিলেট
  13. দুর্ঘটনার খবর
  14. ধর্ম ইসলামিক
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

কুলাউড়ায় পিতৃহারা কন্যার বিয়েতে রাশিদ আলী ফাউন্ডেশনের আর্থিক সহায়তা

DSF NEWS
DSF NEWS
মে ২৫, ২০২৬ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের এক অসহায় ও পিতৃহারা কন্যার বিয়ের জন্য ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে মাওলানা শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশন।

​২৫ মে সোমবার সন্ধ্যায় ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ জুবায়ের আলীর পক্ষ থেকে এই অর্থ হস্তান্তর করেন ফাউন্ডেশনের বাংলাদেশ পরিচালক মোক্তাদির হোসেন। ​অর্থ প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘টিম জার্নালিস্ট’-এর সদস্য সামসু উদ্দিন বাবু, নাইমুল ইসলাম, মোহাম্মদ আলী শোভন ও আবরার শাহরিয়ার চৌধুরী।

​এছাড়াও জকিয়া বেগম এতিমখানা ও ছাত্রাবাসের প্রধান শিক্ষক হাফিজ ক্বারী মো. আল আমিন আস সাদি, ফাউন্ডেশনের সদস্য সাজিদ আলী এবং এতিমখানার শিক্ষার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ​ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই মানবিক সহায়তা প্রদান করা হয়েছে এবং আগামীতেও তাদের এই সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।