DSF NEWS
ঢাকাTuesday , 26 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী সিটি কর্পোরেশন ৮ ঘন্টায় পরিষ্কার-পরিচ্ছন্ন করার চ্যালেঞ্জ নিলেন,, প্রশাসক,, মিলবে কি কাঙ্ক্ষিত সেবা।

DSF NEWS
DSF NEWS
May 26, 2026 4:29 pm
Link Copied!

রাজশাহী সিটি করপোরেশনের ১ হাজার ২৩৭ জন পরিচ্ছন্নতাকর্মী মাথাপিছু ৫,০০০ টাকা করে সর্বমোট ৬১ লাখ ৮৫ হাজার টাকা আর্থিক সহায়তা পেয়েছেন。 ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে দেওয়া এই অনুদানের চেক পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে বিতরণ করেন রাসিক প্রশাসক。রাজশাহীতে মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমানের দেওয়া ঈদুল আযহার ঈদ উপহার ৫ হাজার টাকা করে পেয়েছেন সিটি করপোরেশন পরিচ্ছন্ন কর্মীরা।

তবুও মিলছে না কাঙ্খিত সেবা নগরবাসীর। মাহফুজুর রহমান লিটনকে সিটি প্রশাসকের দায়িত্ব দেওয়ার পর, গ্রীন সিটি ক্লিন সিটি সবুজ নগরের বক্তব্য সব সময়ই পাওয়া যায়। তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে গেলেও কর্ণপাত নাই সচিব ও পরিচ্ছন্ন কর্মীদের। যেন তার বক্তব্য কথা শুনতে পাইনি সচিব ও পরিচ্ছন্ন কর্মীরা। এমনই ঘটনা ঘুরে দেখা যায় রাজশাহীর বিভিন্ন ওয়ার্ডে ও নগরীতে। এমনই ঘটনা ঘটেছে তিন নম্বর ওয়ার্ড নতুন বিল সিমলা উত্তর পাড়া এলাকায়, এখানে অলি গলিতে ড্রেন ব্যবস্থা জাম হয়ে আটকে যায় বর্ষার পানিতে। বিলসিমলা এলাকার উত্তরপাড়ার অধিকাংশ জায়গা।

এলাকা বাসী বলছেন ৬/৭ বছর হলো এই সব ড্রেনের কোন কাঁদা তোলা হয়নি এই কারনে ময়লা আবর্জনা প্লাস্টিক পরে জ্যাম হয়েছে এই সকল ড্রেনে।এতে মশা মাছির তীব্রতায় বাড়ছে রোগ, দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকা জুড়ে। ঠিকমতো পরিচ্ছন্ন কর্মী এই এলাকায় আসে না, যেখানে বাসা বাসা থেকে ময়লা প্রতিদিনই নেওয়ার কথা কিন্তুু ভ্যানম্যানের দেখা পাওয়া যায় সপ্তাহে দুই এক দিন। এতে সাধারণ মানুষ ড্রেনে ময়লা ফেলে এবং গলিতে গলিতে ময়লা জড়ো করে রাখে তাই এই এলাকায় চলাফেরা করাই অসম্ভব হয়ে উঠেছে। এই বিষয়ে তিন নাম্বার ওয়ার্ড সচিব শামসুল ইসলাম কে মুঠো ফোনে কয়েকবার বলেও কাজ হয়নি।

তিনি বলেন বিষয়টা আমি দেখছি তারপরেও মেলে না এই এলাকার পরিচ্ছন্ন কর্মী বা সুপারভাইজারের দেখা। তিনদিন চারদিন ময়লা পোচেঁ বারতে থাকে দুর্গন্ধ রোগ জীবাণু মশা মাছির উপদ্রব বেড়েই চলেছে দিন দিন। বিভিন্ন এলাকার মশা মাছির জন্য বিষ দেওয়া হলেও, ফগার মেশিন দিয়ে মশা মাছির উপদ্রব কমানো হলেও। এই এলাকায় যেন অভিভাবকহীন। একবার দেখা মেলেনি বিষ দেওয়া বা মশা মাছি মারা ফগার মেশিনের কার্যক্রম । অভিভাবকহীন নতুন বিল সিমলা উত্তর পাড়া এই এলাকা যেন নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।পরিচ্ছন্ন কর্মী না আসলে এভাবে যদি চলতে থাকে ড্রেনের ব্যবস্থা একদম অকেজো হয়ে পরবে।

বলছে এই এলাকা বাসী। তাই এই এলাকায় ঊর্ধ্বতন কর্মকর্তা ও মাননীয় প্রশাসক মাহবুজুর রহমান (রিটন) এর সুদৃষ্টি কামনা করছেন নতুন বিল সিমলা এলাকার সর্বস্তরের এলাকা বাসী ৩ নং ওয়ার্ড রাজশাহী সিটি কর্পোরেশন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।