ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ: তাহিরপুর উপজেলার ৪ নং উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ।দীর্ঘকাল রাজনীতির সাথে নিয়োজিত থাকার পর, এবার তিনি নিজ এলাকার মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার লক্ষ্যে নির্বাচনী মাঠে নেমেছেন উত্তর বড়দল ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহ।
একজন শিক্ষানুরাগী এবং নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব হিসেবে এলাকায় পরিচিত। তিনি একটি আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার স্বপ্ন নিয়ে কাজ করতে চান।আদর্শিক সেবা: মানবতার শ্রেষ্ঠ আদর্শ হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শে উজ্জীবিত হয়ে, কোনো প্রকার স্বজনপ্রীতি বা বৈষম্য ছাড়া স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে প্রতিটি নাগরিকের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া তাঁর জীবনের প্রধান অঙ্গীকার। নির্বাচনী ভিশন ও অঙ্গীকার প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ তাঁর নির্বাচনী ইশতেহারে ইউনিয়নকে ঢেলে সাজানোর বেশ কিছু লক্ষ্য তুলে ধরেছেন:নতুন প্রজন্মের সাথে পথচলা: তরুণ প্রজন্মের মেধা, উদ্ভাবনী শক্তি এবং কর্মস্পৃহাকে কাজে লাগিয়ে উত্তর বড়দল ইউনিয়নকে একটি আধুনিক ও স্মার্ট ইউনিয়নে রূপান্তর করা।
দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক এবং সুশৃঙ্খল একটি সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করা।বৈষম্যহীন সেবাপ্রদান: মানবতার শ্রেষ্ঠ আদর্শে অনুপ্রাণিত হয়ে কোনো প্রকার স্বজনপ্রীতি বা বৈষম্য ছাড়াই প্রতিটি নাগরিকের দোরগোড়ায় সরকারি সুযোগ-সুবিধা ও সেবা পৌঁছে দেওয়া।প্রার্থীর বার্তা নির্বাচন প্রসঙ্গে মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, আমি আমার ইউনিয়নের মানুষের সেবা কারতে চাই। আমি কোনো বিশেষ গোষ্ঠীর নয়, বরং উত্তর বড়দল ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে আগ্রহী।”তিনি আরও বলেন, “আমি একটি মডেল ইউনিয়ন গড়ে তোলার স্বপ্ন দেখছি।
এই পথচলায় আমি আমার ইউনিয়নের সম্মানিত এলাকাবাসীর দোয়া, আশীর্বাদ ও মূল্যবান ভোট প্রত্যাশা করছি।”এলাকার সাধারণ ভোটারদের মাঝে তাঁর এই প্রার্থিতা ঘোষণা ও স্বচ্ছ ভাবমূর্তির কারণে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলে স্থানীয় সচেতন মহল মনে করছেন।বিনীত নিবেদক,মোহাম্মদ আব্দুল্লাহ চেয়ারম্যান পদপ্রার্থী, ৪নংউত্তর বড়দল ইউনিয়ন।

