DSF NEWS
ঢাকামঙ্গলবার , ২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. ক‌মি‌টি
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. টেক রিলেট
  13. দুর্ঘটনার খবর
  14. ধর্ম ইসলামিক
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

DSF NEWS
DSF NEWS
জুন ২, ২০২৬ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনাঃ খুলনার দাকোপ, বটিয়াঘাটা, ফুলতলা ও ডুমুরিয়া উপজেলার ৩০ জন মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার (১ জুন) সকালে খুলনা জেলা পরিষদ অডিটোরিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এই সাইকেলগুলো তুলে দেওয়া হয়। খুলনা জেলা পরিষদের প্রশাসক প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পীর সভাপতিত্বে ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলি আসগার লবি, প্রধান বক্তা খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান। বিশেষ অতিথি খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মাসুম রসিদ, সাধারন সম্পাদক অ্যাড. মশিউর রহমান নান্নু। অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ জনপদের মেধাবী শিক্ষার্থীদের যাতায়াতের কষ্ট লাঘব এবং তাদের শিক্ষার আলো ছড়ানোর পথকে মসৃণ করতেই জেলা পরিষদের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সাইকেলগুলো শিক্ষার্থীদের সময়মতো বিদ্যালয়ে যাতায়াত ও পড়ালেখায় আরও মনোযোগী হতে বিশেষভাবে সাহায্য করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম নান্নু, বদরুজ্জামান বাবলু, প্রশাসনিক কর্মকর্তা মো. সাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জেলা পরিষদের কর্মকর্তা ও সুবিধাভোগী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।