DSF NEWS
ঢাকাসোমবার , ১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. ক‌মি‌টি
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. টেক রিলেট
  13. দুর্ঘটনার খবর
  14. ধর্ম ইসলামিক
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

DSF NEWS
DSF NEWS
জুন ১, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের তাহিরপুরের টাংগুয়ার হাওরে বেড়াতে এসে পাটলাই নদীর পানিতে পড়ে তামিম আহমেদ(১৬) নামে এক নিখোঁজ পর্যটকের মরদেহ ২৪ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। তামিম আহমেদ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের গলুয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।

রবিবার(৩১ মে) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের পাটলাই নদীর পারে মদন পুর গ্রামের চরে মরদেহ ভেসে ওঠে। এর পূর্বে শনিবার(৩০ মে) সকালে সাড়ে ১১টার উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের পাটলাই নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়।

খোঁজ নিয়ে জানা গেছে,শনিবার সকালে ট্যাকেরঘাট থেকে ৫০-৬০ জনের একটি পর্যটকবাহী নৌকায় করে টাংগুয়ার হাওর রওনা দেয়। পথ মধ্যে শ্রীপুর বাজার এলাকায় হয়ে টাংগুয়ার হাওরে আসা সময় শ্রীপুর বাজার এলাকায় নৌকা থেকে পড়ে যায় তামিম আহমেদ। এর পর থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। তাহিরপুর ও সুনামগঞ্জ থেকে ডুবুরি দল এসে অনেক চেষ্টা করেও তাকে পায়নি। ঘটনার ২৯ ঘন্টা পর রবিবার বিকেলে পাটলাই নদীর পারে মদন পুর গ্রামের চরে মরদেহ ভেসে ওঠলে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতা নিহতের স্বজনরা উদ্ধার করে।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম এর সত্যত্যা নিশ্চিত করেছেন। বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।