DSF NEWS
ঢাকাMonday , 25 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ

DSF NEWS
DSF NEWS
May 25, 2026 2:53 pm
Link Copied!

হারুনুর রশিদ , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: পবিত্র ঈদ উল আযহা-২০২৬ উপলক্ষে নওগাঁর সাপাহারে দুস্থ, গরীব ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৩০০ জনকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৬টি ইউনিয়নের ৩০০ জন উপকারভোগীর মাঝে এ নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য দেন নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, যুবদলের যুগ্ম আহবায়ক আকতার হোসেন, আবু হাসনাত রেজা, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক সোহেল রানাসহ বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।