মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ড. মাহফুজুর রহমান, পিএইচডি।
তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের সকলের মাঝে ত্যাগের মহিমা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সংহতি আরও সুদৃঢ় করুক। এই শুভ দিনে শ্রীবরদী-ঝিনাইগাতীর প্রিয় ভাই-বোন, বয়স্ক-যুবক, নারী-পুরুষ সকলকে জানাই আন্তরিক ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ।”
ড. মাহফুজুর রহমান আরও বলেন, “ঈদের এই আনন্দ যেন সকলের ঘরে ঘরে ছড়িয়ে পড়ে। আসুন, আমরা সকলে মিলে একে অপরের প্রতি সহানুভূতি, সহযোগিতা ও ভালোবাসা নিয়ে এগিয়ে যাই। ঈদুল আজহা সকলের জীবনে বয়ে আনুক অশেষ শান্তি, সুখ ও সমৃদ্ধি।”
শ্রীবরদী-ঝিনাইগাতীর জনসাধারণ ড. মাহফুজুর রহমানের এই শুভেচ্ছায় সাড়া দিয়ে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন।
আরও পড়ুন: তাহিরপুর রক্তি নদীর পানিতে ডুবে নৌকার কাঠ মিস্ত্রি নিখোঁজের তিন ঘন্টাপর লাশ উদ্ধার
আরও পড়ুন: তেলের অপেক্ষায় মৃত্যু খানসামায় স্ট্রোকে প্রাণ গেল এক ব্যক্তির

