DSF NEWS
ঢাকাSaturday , 23 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান

DSF NEWS
DSF NEWS
May 23, 2026 7:00 pm
Link Copied!

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি: ঈদুল আজহা উপলক্ষে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শেরপুর জেলা বিএনপির সাবেক সদস্য ও ঝিনাইগাতী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান।

এক শুভেচ্ছা বার্তায় মেজর মাহমুদুল হাসান বলেন,
“পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলার প্রিয় ভাই-বোন, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা করি, এই ঈদ যেন সকলের জীবনে বয়ে আনে আনন্দ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।”

তিনি আরও বলেন, “কুরবানির এই মহান ত্যাগের শিক্ষা যেন আমাদের সকলকে আরও সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও সমাজসেবার প্রতি উদ্বুদ্ধ করে। ঈদের এই পবিত্র দিনে দুস্থ-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।”

স্থানীয় জনগণের মধ্যে এই শুভেচ্ছা বার্তা ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে বলেছেন, মেজর মাহমুদুল হাসানের এমন উদার ও সময়োপযোগী শুভেচ্ছা তাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে।

ঈদুল আজহার পবিত্রতা রক্ষা করে সকলে যেন সুস্থ, নিরাপদ ও আনন্দময় ঈদ উদযাপন করেন — এমন প্রত্যাশা করেছেন মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।