কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ খুলনা ও বরিশাল বিভাগের মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবি করেছেন বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। বুধবার (২০ মে) দুপুরে বাগেরহাট সদরের খান জাহান আলী মাজার সংলগ্ন রূপকথা হোটেলের সম্মেলন কক্ষে খুলনা ও বরিশাল বিভাগের বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ এই সভায় এ সিদ্ধান্ত নেন।
সভায় বক্তারা বলেন, যে সকল সড়কে বাস মিনিবাস চলাচল করে সেই সকল সড়কে কোন প্রকার ইজিবাইক, মহেন্দ্র, থ্রি হুইলার চলাচল করতে পারবেনা। যে সকল সড়কে বাস মিনিবাস চলাচল করে না সেই সকল সড়কে ইজিবাইক, মাহেন্দ্র, থ্রি হুইলার চলাচল করবে। এছাড়া খুলনা-বরিশাল-ভায়া পিরোজপুর-মোরেলগঞ্জ-শরণখোলা রুটে পূর্ব নির্ধারিত ১৮টি বিআরটিসি গাড়ির বেশি চলাচল করতে পারবে না।
বক্তারা বলেন, বিআরটিসি সহ সকল দূরপাল্লা পরিবহন জেলা সদরে একটিমাত্র কাউন্টার রেখে পথিমধ্য থাকা সকল কাউন্টার অপসারণ করতে হবে। এ সকল দাবিগুলো আগামী ১১ জুনের মধ্যে বাস্তবায়ন না হলে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ নিয়ন্ত্রণাধীন সকল সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন, বাগেরহাট আন্ত: জেলা বাস মিনিবাস-কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। রুপসা-বাগেরহাট বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম ও যুগ্ন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন। মহিষপুরা-খুলনা আন্ত:জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমান ও সিনিয়র সহ-সভাপতি আজহার আলী মিন্টু। বাগেরহাট-রুপসা আন্তঃজেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি নিখিল চন্দ্র মুখার্জী।
পিরোজপুর জেলা বাস মিনিবাস কোর্স ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আছাদুজ্জামান ও অর্থ সম্পাদক অশোক কুমার দাস। ঝালকাঠি জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সড়ক সম্পাদক মোঃ রাজু ও মো সাইদুল ইসলাম খোকন। রূপসা-বাগেরহাট বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ লাভলু ও সাধারণ সম্পাদক মোঃ ইউনুস। বাগেরহাট আন্ত:জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম। মহিষপুরা-খুলনা আন্ত:জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ রাসেল ও সাধারণ সম্পাদক জাহিদ শেখ।
বাগেরহাট আন্ত:জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শামসুর রহমান। পিরোজপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফরিদ শেখ। ঝালকাঠি জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রনিসহ আরও অনেকে।

