DSF NEWS
ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. ক‌মি‌টি
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. টেক রিলেট
  13. দুর্ঘটনার খবর
  14. ধর্ম ইসলামিক
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

DSF NEWS
DSF NEWS
মে ১৯, ২০২৬ ১১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

হারুনুর রশিদ, , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে
নওগাঁর সাপাহার উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে তিন দিনব্যাপী “ভূমি সেবা মেলা ২০২৬” শুরু হয়েছে। ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলবে এ মেলা।

মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা চত্বরে বর্ণাঢ্য র‍্যালি শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা কনফারেন্স রুমে সেমিনার ও জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।

বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, শিক্ষা অফিসার ওহেদুজ্জামান প্রামানিক, বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান চৌধুরী এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম।

বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের মেলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেলায় নামজারি, খতিয়ান সংশোধন, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন সেবা সম্পর্কে তথ্য ও পরামর্শ প্রদান করা হচ্ছে।

এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এ মেলায় সাধারণ মানুষকে সরাসরি ভূমি সেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।