DSF NEWS
ঢাকাTuesday , 19 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন-আদালত
  5. আনদোলন
  6. আন্তর্জাতিক
  7. আর্ন্তজাতিক
  8. উদ্ধার
  9. উদ্বোধন
  10. ক‌মি‌টি
  11. কৃষি
  12. খেলা
  13. খেলা ধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন হারুনুর রশিদ

DSF NEWS
DSF NEWS
May 19, 2026 12:49 pm
Link Copied!

ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ প্রতিনিধি: দোয়ারা উপজেলাবাসী সহ সকলকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন দোয়ারা বাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি ও দোয়ারা বাজার উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বর্তমান দোয়ারা বাজার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দোয়ারা বাজার উপজেলাবাসী সহ সকল মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ,ঈদ মোবারক। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আঃ) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আঃ) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁরই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহ তা’আলার সন্তুুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করি। এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক এই কামনা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।