DSF NEWS
ঢাকাMonday , 18 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন-আদালত
  5. আনদোলন
  6. আন্তর্জাতিক
  7. আর্ন্তজাতিক
  8. উদ্ধার
  9. উদ্বোধন
  10. ক‌মি‌টি
  11. কৃষি
  12. খেলা
  13. খেলা ধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভূমি মেলা উপলক্ষে দাকোপে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

DSF NEWS
DSF NEWS
May 18, 2026 7:40 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনাঃ খুলনার দাকোপে ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি অফিস এ প্রেস কনফারেন্সের আয়োজন করে। ১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা ভূমি অফিসে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভারপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ বোরহান উদ্দিন মিঠু মেলার সার্বিক বিষয়ে তুলে ধরে বক্তব্য দেন। তিনি বলেন, আগামী ১৯ থেকে ২১ মে তিন দিনব্যাপী ভূমি মেলা অনুষ্ঠিত হবে। মেলার মাধ্যমে সর্বসাধারণকে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমিসেবা স্টলে অনলাইন রেজিস্ট্রেশন, বিভিন্ন আবেদন আপলোড ও কর তাৎক্ষণিক প্রদানসহ দাখিলা প্রিন্ট করে ভূমি মালিকদের সরবরাহ করা হবে। এছাড়াও মেলায় স্কুল ও কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেবাপ্রার্থীদের ভূমি সংক্রান্ত অভিযোগ শুনানি, রেকর্ডের সমস্যা সমাধান এবং জনসচেতনার জন্য লিফলেট ও বুকলেট বিতরণসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হবে। প্রেস কনফারেন্সে দাকোপ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।